প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদের প্রাথমিক শিক্ষার উপর দিয়ে অনেক ঝড়ঝাপ্টা গেছে। করোনার সময় প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিলো। আবার যে কারিকুলাম চালু হয়েছিলো তা অভিভাবকরা গ্রহন করে নি। এতে করে প্রাথমিকে শিক্ষার্থী কমেছে। সামগ্রীক অবস্থা মিলে বিগত সময় আমাদের প্রাথমিক শিক্ষার অবনতি ঘটেছে। আমরা চেষ্টা করছি এর মানোন্নয়নে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন হলে শিক্ষার্থীর সংখ্যা আবারও বাড়বে।শনিবার (৩ মে) দুপুরে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসমব কথা বলেন তিনি।এর আগে তিনি অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, শুধু মাত্র পরীক্ষার মার্কস দিয়ে কেউ জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না। তার অন্যান্য অনেক শিক্ষার প্রয়োজন। পরীক্ষার মার্কস দিয়ে কাউকে বিবেচনা করা উচিত নয়। সন্তানের যাতে পূর্ন বিকাশ ঘটে সে বিষয়ে অভিভাবকদের নজর দিতে হবে। সে পড়া শিখছে কিনা, সে পড়তে পারতেছে কিনা, সে লিখতে পারছি কিনা, সে গণিত পারছে কিনা এটার দিকে নজর দিতে হবে। মার্কস গুরুত্বপূর্ণ বিষয় না, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার শিক্ষা। তার সামগ্রিক বিকাশ, শারীরিক বিকাশ, মানসিক বিকাশ। তারপরই তো সে মানুষ হিসেবে গড়ে উঠবে।তিনি শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, আমাদের স্কুল যদি ভালো ভাবে পরিচালনা করতে হয় তাহলে অভিভাবকদের যুক্ত করা ছাড়া কোন পথ নাই। কারণ বাচ্চারা বিদ্যালয়ে কতো সময় থাকে, তারা তো বেশির ভাগ সময় বাসায় থাকে। তাই অভিভাবকের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন এবং তা তারা করতে প্রস্তুত। শুধু তাদের সে সুযোগটা দিতে হবে। যে শিক্ষক বা প্রধান শিক্ষক অভিভাবকদের সঙ্গে রাখতে পারে সে প্রতিষ্ঠান সামগ্রীক অর্থে উন্নত হবে।অনুষ্ঠানে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আতিকুর রহমান। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খিসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মায়ামিতে হচ্ছে না বার্সেলোনার ম্যাচ
মায়ামিতে হচ্ছে না বার্সেলোনার ম্যাচ

আগামী ডিসেম্বরে ভিয়ারিয়াল ও বার্সেলোনার মধ্যকার লা লিগার ম্যাচটি হওয়ার কথা ছিল মায়ামিতে। তবে নানা বিতর্ক আর সমর্থকদের ক্ষোভের পর Read more

প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ওমরা করতে সৌদিতে অবস্থানরত আলোচিত টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। লায়লা আখতার Read more

রাজধানীতে হঠাৎ দুই বাসে আগুন
রাজধানীতে হঠাৎ দুই বাসে আগুন

রাজধানীতে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা ও কী উদ্দেশ্যে আগুন দিয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো Read more

মাসিক ২ লাখ টাকা খরচে কুকুর ছানাকে স্কুলে ভর্তি
মাসিক ২ লাখ টাকা খরচে কুকুর ছানাকে স্কুলে ভর্তি

প্রিয় পোষা কুকুরকে পর্যাপ্ত সময় দিতে না পারায় এক ব্যতিক্রমী ও ব্যয়বহুল উদ্যোগ চীনের সাংহাইয়ে এক তরুণী। তার এই উদ্যোগ Read more

গোপালগঞ্জের ঘটনায় গুলিবিদ্ধ রিকশা চালক রমজান মারা গেছেন
গোপালগঞ্জের ঘটনায় গুলিবিদ্ধ রিকশা চালক রমজান মারা গেছেন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও হামলার ঘটনায় রমজান মুন্সী (৩২) নামে Read more

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে
এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ করা হবে৷ দুপুর ২টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন