ভারতের গোয়া রাজ্যের শিরগাঁওয়ের লাইরাই মন্দিরে পদদলিত হয়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার ভোর রাতে বার্ষিক শোভাযাত্রা উপলক্ষে বিপুল সংখ্যক ভক্তের অতিরিক্ত ভিড়ে হুড়োহুড়ির সময় পদদলিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাত্রাতিরিক্ত ভিড়ে হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হন অনেকে। শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় অনেকের। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। জরুরি পরিষেবা এবং পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এনডিটিভি বলছে, রাজ্যের শিরগাঁওয়ের লাইরাই মন্দিরে পদদলিত হয়ে মৃত্যুর এ ঘটনার কারণ এখনও জানা যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি মূল্যায়ন করছে। প্রশাসনের তরফে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রায় এক হাজার পুলিশ সদস্যও মোতায়েন করা হয়েছিল। ভিড়ের গতিবিধির ওপর নজরদারির জন্য ড্রোনও রাখা হয়েছিল।রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে বলেছেন, দুই পুরুষ ও দুই নারীসহ নিহতদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।ঘটনার পর জরুরি তৎপরতা শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা জরুরি সেবা ১০৮ এর মাধ্যমে পাঁচটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠিয়েছি। তিনটিকে আসিলোতে রাখা হয়েছে এবং পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত আরও তিনটিকে প্রস্তুত রাখা হয়েছে।”স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ বলেন, প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।“আমরা প্রতিটি রোগীর অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তদারকির জন্য জিএমসি ও আসিলো থেকে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। নিয়মিত আপডেট দেওয়া হবে।”এনডিটিভি লিখেছে, শিরগাও যাত্রা বা লাইরাই দেবী যাত্রা হচ্ছে একটি হিন্দু উৎসব, যা প্রতি বছর উত্তর গোয়ার শিরগাও গ্রামে উদযাপিত হয়। যাকে ঘিরে এই উৎসব, সেই দেবী লাইরাইকে দেবী পার্বতীর একটি রূপ এবং সাত বোন দেবীর একজন বলে বিশ্বাস করা হয়।এ উৎসবের বিশেষত্ব হচ্ছে ঐতিহ্যবাহী ‘ধোঁদাচি যাত্রা’; সেখানে ভক্তরা খালি পায়ে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যান।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যে কারণে আপনি এখনো সিঙ্গেল
যে কারণে আপনি এখনো সিঙ্গেল

বর্তমান সময়ে অনলাইন প্ল্যাটফর্মে রিলেশনশিপের নানা গল্প চোখে পড়তে থাকে। সামাজিক মাধ্যম ও ডেটিং অ্যাপের যুগে দ্রুত সম্পর্ক গড়ে ওঠা Read more

বদলে যাচ্ছে ডিসি-ইউএনও পদের নাম!
বদলে যাচ্ছে ডিসি-ইউএনও পদের নাম!

জনপ্রশাসনের কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে থাকা কর্মকর্তাদের পদবি Read more

নাটোরে নির্মাণাধীন পাওয়ার গ্রিড স্টেশনে ডাকাতি
নাটোরে নির্মাণাধীন পাওয়ার গ্রিড স্টেশনে ডাকাতি

নাটোরের বড়াইগ্রামে নির্মাণাধীন একটি পাওয়ার গ্রিড স্টেশনে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে রেখে প্রায় দুই কোটি Read more

ফটিকছড়ির হালদা নদীতে অভিযানে জাল ও বড়শি জব্দ
ফটিকছড়ির হালদা নদীতে অভিযানে জাল ও বড়শি জব্দ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট থেকে সমিতির হাট ইউনিয়ন পর্যন্ত হালদা নদীর একটি গুরুত্বপূর্ণ অংশে উপজেলা মৎস্য অফিসের অভিযানে নদী থেকে Read more

১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ঢাকাসহ দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও Read more

১৯ অক্টোবর: নামাজের সময়সূচি
১৯ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ রোববার, ১৯ অক্টোবর ২০২৫ ইংরেজি, ৩ কার্তিক ১৪৩২ বাংলা, ২৬ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন