পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মিরের (পিওকে) সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে গত বছর শুরু হওয়া সামরিক অভিযান ‘‌‘অপারেশন সিঁদুর’’ এখনও চলমান রয়েছে বলে জানিয়েছেন ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। একই সঙ্গে তিনি ইসলামাবাদকে সতর্ক করে দিয়ে বলেছেন, ভবিষ্যতে পাকিস্তান কোনও ধরনের ‘‘দুঃসাহস’’ দেখালে তা কার্যকরভাবে মোকাবিলা করা হবে।মঙ্গলবার (১৩ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেনারেল দ্বিবেদী এই মন্তব্য করেছেন বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।ভারতীয় সেনাপ্রধান বলেন, অপারেশন সিঁদুর চলাকালীন সৈন্য মোতায়েন করেছিল ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তান কোনও ধরনের ভুল করলে স্থল অভিযান পরিচালনার জন্যও সৈন্যরা পুরোপুরি প্রস্তুত ছিল।গত বছরের ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জবাবে ৭ মে পাকিস্তানের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ‘‘অপারেশন সিঁদুর’’ শুরু করে ভারত। পাকিস্তান-ভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) অনুসারী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট পেহেলগামে হামলা চালানোর দাবি করে।পাকিস্তানের ভেতরে ও পাক-অধিকৃত কাশ্মিরের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে ভারতের সামরিক বাহিনীর ওই অভিযানে ১০০ জনেরও বেশি নিহত হন বলে দাবি করে ভারত।এরপর পাকিস্তানও ভারতের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পরে পাকিস্তানের কয়েকটি বিমানঘাঁটিতে হামলা চালায়  ভারত। গত ১০ মে যুদ্ধবিরতির ঘোষণা দেয় উভয়পক্ষ।তিনি বলেন, অপারেশন সিঁদুর ছিল স্পষ্ট রাজনৈতিক নির্দেশনা এবং প্রতিক্রিয়া কিংবা জবাব দেওয়ার পূর্ণ স্বাধীনতার আওতায় ত্রি-সেবার সমন্বয়ের সর্বোত্তম উদাহরণ। তিনি বলেন, অপারেশন সিঁদুর অত্যন্ত নিখুঁত পরিকল্পনার সঙ্গে বাস্তবায়ন করা হয়েছে। ৭ মে ২২ মিনিটের মধ্যে যুদ্ধ শুরু থেকে ১০ মে পর্যন্ত ৮৮ ঘণ্টা ধরে পরিচালিত ওই অভিযানে পাকিস্তানের গভীরে আঘাত হেনে সন্ত্রাসী অবকাঠামো ভেঙে দেওয়া হয় এবং দীর্ঘদিনের পারমাণবিক হুমকির বাগাড়ম্বরকে চ্যালেঞ্জ করা হয়েছে।ভারতীয় সেনাপ্রধান বলেন, এবার আমরা যে পদক্ষেপ নিয়েছি; বিশেষ করে জম্মু ও কাশ্মিরে যে ধরনের গোলাবর্ষণ হয়েছে, আমরা যেভাবে তা মোকাবিলা করেছি এবং যেভাবে তাদের প্রায় ১০০ জনকে নির্মূল করেছি—এসবই সম্ভব হয়েছে প্রচলিত যুদ্ধক্ষেত্রের পরিসর সম্প্রসারণের মাধ্যমে। ওই ৮৮ ঘণ্টায় সেনাবাহিনীর মোতায়েন এমন ছিল যে পাকিস্তানের যেকোনও ভুলে, আমরা স্থল অভিযান শুরু করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম।জেনারেল দ্বিবেদী বলেন, যুদ্ধবিরতি ঘোষণার পর পশ্চিম সীমান্ত এবং জম্মু ও কাশ্মিরের পরিস্থিতি সংবেদনশীল হলেও দৃঢ়ভাবে নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, ২০২৫ সালে ৩১ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে; যার মধ্যে ৬৫ শতাংশই ছিল পাকিস্তানি বংশোদ্ভূত। অপারেশন মহাদেবে পেহেলগাম হামলায় জড়িত তিন হামলাকারীকেও হত্যা করা হয়েছে।তিনি আরও বলেন, বর্তমানে সক্রিয় স্থানীয় সন্ত্রাসীর সংখ্যা এক অংকের ঘরে নেমে এসেছে।সূত্র: এনডিটিভি। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুতিনকে ‘পছন্দ’ করেন মেলানিয়া, জানালেন ট্রাম্প
পুতিনকে ‘পছন্দ’ করেন মেলানিয়া, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘পছন্দ’ করেন, তবে ইউক্রেনে যুদ্ধ নিয়ে তিনি পুতিনের ওপর হতাশ বলে Read more

শৈলকূপায় বৃদ্ধ কৃষককে হাতুড়িপেটা
শৈলকূপায় বৃদ্ধ কৃষককে হাতুড়িপেটা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হুদাকুশোবাড়িয়া গ্রামে আমজাদ হোসেন (৫০) নামের এক কৃষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। রবিবার (১০ Read more

প্রথমবারের মতো এশিয়ান গেমসে বাংলাদেশের সার্ফিং দল
প্রথমবারের মতো এশিয়ান গেমসে বাংলাদেশের সার্ফিং দল

প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশগ্রহণের সুযোগ পেয়েছে বাংলাদেশ সার্ফিং দল। ২০২৬ সালের ২০তম এশিয়ান গেমস জাপানের নায়োগা শহরে অনুষ্ঠিত হবে Read more

রায়পুরে বেশী দামে এলপিজি গ্যাস বিক্রি: তিন দোকানিকে জরিমানা
রায়পুরে বেশী দামে এলপিজি গ্যাস বিক্রি: তিন দোকানিকে জরিমানা

‎সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে লক্ষীপুরের রায়পুর উপজেলায় মোবাইল Read more

ভারতকে সিন্ধু চুক্তিতে ফেরার আহ্বান জনালো পাকিস্তান
ভারতকে সিন্ধু চুক্তিতে ফেরার আহ্বান জনালো পাকিস্তান

জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলার পর সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছিল ভারত। এর ফলে পাকিস্তানের ৩ নদী সিন্ধু, চেনাব এবং ঝিলামের পানি Read more

ফিফপ্রো’র বর্ষসেরা একাদশ প্রকাশ, নেই ব্রাজিল-আর্জেন্টিনার কেউ
ফিফপ্রো’র বর্ষসেরা একাদশ প্রকাশ, নেই ব্রাজিল-আর্জেন্টিনার কেউ

২০০৫ সাল থেকে প্রতি বছর প্রকাশিত ফিফপ্রো বর্ষসেরা একাদশে প্রথমবারের মতো স্থান পেল না কোনো ব্রাজিলিয়ান বা আর্জেন্টাইন খেলোয়াড়।বিশ্বজুড়ে প্রায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন