মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্য বিপ্লব মাদবরসহ কয়েকজনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি করা হয়েছে। মালখানগর ইউনিয়ন সর্বস্তর জনগণের আয়োজনে বৃহস্পতিবার (০১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদের সামনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন, মো. বিজয় মাদবর, মো.আবুল হোসেন, সাইদুল ইসলাম, মামুন খান, বাবু খান, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল জাব্বর শেখ ও মালখানগর ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।মানববন্ধনে উপজেলা যুবদলের সদস্য বিপ্লব মাদবর ও হোসেন দেওয়ান ধলুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।এসময় বক্তারা বলেন, বিপ্লব মাদবর ও হোসেন দেওয়ান ধলুসহ যাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে তারা বিএনপি’র মাঠের কর্মী, বিগত দিনে লড়াই সংগ্রামে রাজপথে ছিল, গত ১৭ বছর আওয়ামী শাসন আমলে তারা আপোষ করেনি, আজকে যারা বিগত দিনে আওয়ামী লীগের থেকে সুযোগ সুবিধা নিয়েছে, বর্তমানে তারা আবার বিএনপি থেকে সুযোগ সুবিধা নিচ্ছে। মূলত রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিপ্লব মাদবর ও হোসেন দেওয়ান ধলুর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে,আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।প্রসঙ্গত, গত রবিবার (২৭ এপ্রিল) বেলা ১২টার দিকে তালতলা বাজারে সরকারি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন কালে বিএনপির দুই গ্রুপে হাতাহাতির ঘটনা ঘটে। এতে উপজেলা যুবদলের সদস্য বিপ্লব মাদবর ও হোসেন দেওয়ান ধলু সহ কয়েকজনের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয়। তারই প্রতিবাদে এলাকাবাসী আজকের এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় মেয়ে হত্যার দায়ে পিতার ৭ বছরের কারাদণ্ড
ভোলায় মেয়ে হত্যার দায়ে পিতার ৭ বছরের কারাদণ্ড

ভোলার চরফ্যাশন উপজেলায় নিজের মেয়েকে গলা টিপে হত্যার দায়ে বাবার ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (২১ অক্টোবর) চরফ্যাশন চৌকি Read more

যেভাবে ‘ন্যানো ব্যানানা এআই শাড়ি’ ট্রেন্ডে মেতেছে নেট দুনিয়া
যেভাবে ‘ন্যানো ব্যানানা এআই শাড়ি’ ট্রেন্ডে মেতেছে নেট দুনিয়া

ফেসবুক এবং ইনস্টাগ্রাম খুললেই আপনার চোখে পড়বে লাল বা সাদা শাড়ি পরিহিতা নারীর ছবি। কপালে টিপ, মাথায় ফুল। অথবা সামাজিক Read more

চাটমোহরে কৃষি ব্যাংকে যুবদল নেতার হামলা, আহত ৫
চাটমোহরে কৃষি ব্যাংকে যুবদল নেতার হামলা, আহত ৫

পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন শাখা কৃষি অফিসে দলবল নিয়ে ঢুকে ভাঙচুর ও মারপিট করার অভিযোগ পাওয়া গেছে লোকমান হোসেন Read more

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসরের পর্দা উঠবে আজ (৩ জানুয়ারি)। নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে স্থায়ী ভেন্যু বাংলাদেশ Read more

খালেদা জিয়ার রোগমুক্তি-সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল
খালেদা জিয়ার রোগমুক্তি-সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল এবং নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরের গির্জা মহল্লা Read more

মালয়েশিয়ায় ২ হাজার অভিবাসী গ্রেফতার
মালয়েশিয়ায় ২ হাজার অভিবাসী গ্রেফতার

হত্যা, ছিনতাই ও বাসাবাড়িতে চুরিসহ বিভিন্ন ধরনের অপরাধে মালয়েশিয়ায় সেলাংগর অঙ্গরাজ্যে চলতি বছর বিদেশি নাগরিকদের জড়িত থাকার ঘটনা নথিভুক্ত হয়েছে।সেলাংগর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন