মহান মে দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপির জাতীয়তাবাদী শ্রমিক দল। কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়েছে।বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে অস্থায়ী মঞ্চে ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কারী গোলাম মোস্তফার কোরআন তেলাওয়াত করেন।এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।সমাবেশ ঘিরে বেলা ১২টা থেকে রাজধানী এবং এর আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। বেলা ১২টার পর থেকে সমাবেশ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের শিল্পীরা গান পরিবেশন করে।বেলা বাড়ার-বাড়ার সঙ্গে সমাবেশে আগত নেতাকর্মীর উপস্থিতি নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল ও শান্তিনগর এলাকা ছাড়িয়ে যায়। যার ফলে এসব একালায় কিছু সড়কে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে যায়। আর কিছু সড়কে যান চলাচল সীমিত হয় পড়ে। যার ফলে ছুটির দিন হওয়ার পর এসব এলাকায় বাসিন্দাদের কিছুটা বিপাকে পড়তে হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেতানিয়াহু নিজেই এখন ইসরায়েলের জন্য সমস্যা!
নেতানিয়াহু নিজেই এখন ইসরায়েলের জন্য সমস্যা!

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বর্তমানে নিজেই এক সমস্যা হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। গাজা যুদ্ধের অবসানে Read more

রাজধানীতে অভিযান চালিয়ে আ.লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার
রাজধানীতে অভিযান চালিয়ে আ.লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার

রাজধানী থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও পরিচয় Read more

পুলিশ প্রোটোকল নিয়ে কার্যালয় ছাড়লেন জি এম কাদের
পুলিশ প্রোটোকল নিয়ে কার্যালয় ছাড়লেন জি এম কাদের

পুলিশি প্রোটোকলে কার্যালয় ছেড়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। গণ অধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের পর রাত ১০টার দিকে কার্যালয় Read more

টাঙ্গাইলে গোসল করতে গিয়ে ২ যুবকের মৃত্যু
টাঙ্গাইলে গোসল করতে গিয়ে ২ যুবকের মৃত্যু

টাঙ্গাইলের গোপালপুর ও বাসাইলে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) গোপালপুরের হাট Read more

ভারত থেকে ৭ দিনে ১৭৮৫ মেট্রিক টন চাল আমদানি, কমেছে দাম
ভারত থেকে ৭ দিনে ১৭৮৫ মেট্রিক টন চাল আমদানি, কমেছে দাম

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় প্রতিদিনই ট্রাকে ট্রাকে দেশে আসছে ভারতীয় চাল। গত ২১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত Read more

ফিলিস্তিনের ‘পেলে’কে গুলি করে হত্যা করল ইসরাইল
ফিলিস্তিনের ‘পেলে’কে গুলি করে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের পেলে হিসেবে পরিচিত জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সুলেমান ওবেইদকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল। বুধবার (০৬ আগস্ট) গাজায় এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন