মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেল, আলকাতরা ও ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৭ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।রোববার (২৯ মার্চ) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৩টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।আটককৃতরা হলেন, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জাহাজমারা গ্রামের মাঈনুদ্দীনের পুত্র মোঃ রাসেল (২৯), একই এলাকার দুলাল হোসেনের পুত্র মোঃ জহির (৩০), কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তরধুরুম গ্রামের নুরুল হকের পুত্র দেলোয়ার হোসেন (৩০), চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকার মো. আব্দুস সালামের পুত্র মোঃ আক্কাস (৩১), চট্টগ্রামের কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের মো. জাকিরের পুত্র মোঃ জাবের (৩৩), ভোলা জেলার মনপুরা থানাধীন দক্ষিণ সাগুচিয়া গ্রামের বাসু মিয়ার পুত্র মোঃ জসিম (৩৫) এবং কক্সবাজার জেলার চকরিয়া শান্তিবাজার এলাকার মো. চাঁদমিয়ার পুত্র মোঃ জাকির হোসেন।অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৪৮ লক্ষ টাকা মূল্যের ১ হাজার ৬০০ লিটার ডিজেল, ৩ হাজার ৩০০ কেজি আলকাতরা ও ৪ টি ডিজেল ইঞ্জিনসহ ৭ জন পাচারকারীকে আটক করা হয়।‎জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত আর্টিসানাল ট্রলিং বোট এবং আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশসহ অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের টিকিট পেল যারা
বাংলাদেশসহ অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের টিকিট পেল যারা

আগামী বছরের এপ্রিল মাসে থাইল্যান্ডে বসবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের দ্বাদশ আসর। স্বাগতিক হিসেবে আগেই জায়গা পেয়েছে থাইল্যান্ড। তাদের সঙ্গে Read more

জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হবে, এখানে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। Read more

জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টার নামাজ আদায়
জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টার নামাজ আদায়

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৭ জুন) সকাল সাড়ে Read more

আগামীকাল প্রকাশ হবে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা
আগামীকাল প্রকাশ হবে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা আগামীকাল সোমবার প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। চলতি সপ্তাহের মধ্যে শেষ করা হবে Read more

গাজীপুরে মুফতি মুহিবুল্লাহর কথিত ‘অপহরণ’ নিয়ে এখনো যেসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ
গাজীপুরে মুফতি মুহিবুল্লাহর কথিত ‘অপহরণ’ নিয়ে এখনো যেসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ

বাংলাদেশের গাজীপুরের একটি মসজিদের ইমাম মুফতি মুহিবুল্লাহ মিয়াজীর কথিত 'অপহরণ' ঘটনা নিয়ে বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। ভুক্তভোগীর দাবি করা Read more

চলন্ত ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল ছিনতাইকারীরা
চলন্ত ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল ছিনতাইকারীরা

জয়পুরহাটে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়ে আমিনুর ইসলাম (৩২) নামে এক যাত্রীকে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার(১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন