দিনাজপুরের খানসামা উপজেলার ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামোগত সংকটে চলছে পাঠদান। কোথাও ভবন পরিত্যক্ত, কোথাও নেই কোনো ভবনই—শুধু টিনশেড। শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়েই শ্রেণিকক্ষে প্রবেশ করছে।উপজেলার আঙ্গারপাড়া, ভাবকী, ভেড়ভেড়ী ও গোয়ালডিহি ইউনিয়নে অবস্থিত বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে সংস্কার বা নতুন ভবনের ব্যবস্থা হয়নি। ফলে শিক্ষার্থীদের জীবন এখন হুমকির মুখে।শতবর্ষী বিদ্যালয়ে নেই স্থায়ী ভবন আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯১৩ সালে। দীর্ঘ ১১১ বছরেও এখানে নির্মিত হয়নি কোনো স্থায়ী ভবন। বিদ্যালয়টিতে এখন মাত্র দুটি টিনশেড ঘর ও একটি দুই কক্ষবিশিষ্ট ভবন দিয়ে পাঠদান চলছে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৫ জন।প্রধান শিক্ষক শামসুন্নাহার বলেন, এত পুরনো বিদ্যালয়ের এমন করুণ অবস্থা খুবই হতাশাজনক। প্রতিনিয়ত দুঃখ নিয়ে ক্লাস নিতে হয়।পরিত্যক্ত ভবনে ক্লাস ভেড়ভেড়ী ইউনিয়নের বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৮৯ সালে। ১৯৯৩-৯৪ অর্থবছরে নির্মিত ভবনটি ২০১৯ সালে উপজেলা প্রকৌশলী সুবীর কুমার সরকার পরিত্যক্ত ঘোষণা করেন। কিন্তু এর পরেও সংস্কার বা নতুন ভবন হয়নি। বর্তমানে সেই ভবনেই ঝুঁকি নিয়ে ক্লাস চলছে।চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সিনথিয়া আক্তার জানায়, “ছাদ থেকে পানি পড়ে, বই ভিজে যায়। খুব ভয় লাগে, কিন্তু কী করব? রড বেরিয়ে পড়েছে, দেয়ালে ফাটল।গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব নলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৮৮ সালে। ১৯৯৩-৯৪ অর্থবছরে নির্মিত ভবনটিতে এখন দেখা দিয়েছে ফাটল, কোথাও কোথাও বেরিয়ে পড়েছে রড। ঝুঁকি নিয়ে চলছে পাঠদান।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম বলেন, “ভবনের অবস্থা ভয়াবহ। ছাদ থেকে পানি পড়ে, দেয়ালে ফাটল—শিক্ষার্থীরা সবসময় আতঙ্কে থাকে।জরাজীর্ণ ভবনে শিক্ষক-শিক্ষার্থীদের আতঙ্ক ভাবকী ইউনিয়নের কউগাঁও পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৯১ সালে প্রতিষ্ঠিত। ১৯৯৭-৯৮ অর্থবছরে নির্মিত ভবনটি বর্তমানে ভগ্নপ্রায়। ছাদে ফাটল, দেয়ালে চুন খসে পড়ছে।প্রধান শিক্ষক ইয়াসিন আলী বলেন,ভবন ভেঙে পড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা খুব অসহায়ভাবে ক্লাস নিচ্ছি।অভিভাবক, শিক্ষক ও স্থানীয়দের একটাই দাবি দ্রুত এসব বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করতে হবে, যাতে শিশুরা ঝুঁকিমুক্ত পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির তালুকদার বলেন, বিদ্যালয়গুলোর দুরবস্থার কথা আমাদের জানা আছে। আমি বিদ্যালয় গুলি নিজে পরিদর্শন করেছি, আমি কয়েক দিন হলো  নতুন ভবনের জন্য প্রস্তাব পাঠিয়েছি। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার বলেন,বিষয়গুলো গুরুত্বসহকারে দেখা হচ্ছে। আমি বিদ্যালয় গুলির বিষয়ে আলোচনা করেছি, আমরা ৪ টি বিদ্যালয়ের তালিকা পাঠিয়েছি, আশা করি দ্রুত ফলাফল আসবে এবং বিদ্যালয় ৪টির কাজ শুরু হবে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেষ টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করল বিসিবি
শেষ টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করল বিসিবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে এরইমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। ফলে শেষ ম্যাচটি টাইগারদের জন্য হয়ে Read more

নওগাঁতে জাল সনদ ব্যবহার করে চাকরি, দুই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু
নওগাঁতে জাল সনদ ব্যবহার করে চাকরি, দুই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বীরজোয়ান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে ভুয়া শিক্ষক নিবন্ধন সনদ ব্যবহার করে দীর্ঘদিন চাকরি করার গুরুতর অভিযোগ Read more

পদত্যাগ করলেন মোহামেডান চেয়ারম্যান
পদত্যাগ করলেন মোহামেডান চেয়ারম্যান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (ফুটবল) ২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। এ জয়ে দীর্ঘ ২২ বছরের অচলায়তন ভেঙেছে দলটি। শিরোপা জেতার পর Read more

অস্থির হয়ে উঠেছে কাঁচাবাজার, কিছুটা স্বস্তি মুরগিতে
অস্থির হয়ে উঠেছে কাঁচাবাজার, কিছুটা স্বস্তি মুরগিতে

স্বস্তি ফিরছে না রাজধানীর বাজারে। সরবরাহে কোনো সংকট না থাকলেও, নাগালে আসছে না সবজি। শীতকালীন সবজির মৌসুম শেষ হতে না Read more

রোহিঙ্গা জনবিস্ফোরণে চিন্তিত স্থানীয়রা, বছরে ৩০ হাজার শিশুর জন্ম
রোহিঙ্গা জনবিস্ফোরণে চিন্তিত স্থানীয়রা, বছরে ৩০ হাজার শিশুর জন্ম

মিয়ানমার থেকে পালিয়ে আসা কক্সবাজারের উখিয়া-টেকনাফে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যার আগ্রাসন বেড়েই চলছে। দিনের পর দিন রোহিঙ্গা নর-নারীর সংখ্যা বেড়ে যাওয়ার Read more

ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস
ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস

রাজধানীতে ধীরে ধীরে বাড়ছে শীতের তীব্রতা। সেই সঙ্গে কুয়াশায় ঢাকা রয়েছে পড়েছে চারপাশ।গতকাল বৃহস্পতিবারের (২৫ ডিসেম্বর) তুলনায় শুক্রবার তাপমাত্রা কিছুটা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন