বাংলাদেশ প্রিমিয়ার লিগের (ফুটবল) ২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। এ জয়ে দীর্ঘ ২২ বছরের অচলায়তন ভেঙেছে দলটি। শিরোপা জেতার পর জমকালো আয়োজনও করেছে সাদ-কালোরা। তবে সেই আনন্দ শেষ হতেই এবার পদত্যাগ করলেন ক্লাবটির ফুটবল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। আজ বৃহস্পতিবার (০৫ জুন) ক্লাব সভাপতি সাবেক সেনাপ্রধান জেনারেল আব্দুল মুবীন (অব) বরাবর পদত্যাগপত্র দিয়েছেন আলমগীর। অনুলিপি দিয়েছেন ক্লাবের ডিরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশীদের কাছে।জানা গেছে, ব্যক্তিগত প্রয়োজনে পদত্যাগ করেছেন তিনি। তবে ফুটবল কমিটির চেয়ারম্যান থেকে পদত্যাগ করলেও ক্লাবের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এছাড়া ক্লাবের প্রয়োজনে সদা তৎপর থাকবেন বলেও উল্লেখ করেছেন পদত্যাগপত্রে। মোহামেডানের ঐতিহাসিক শিরোপাজয়ে আলমগিরের গুরুত্বপূর্ণ অবদান আছে। ক্লাব সূত্রে জানা গেছে, গত ৪ মৌসুমে আলমগীর এবং ক্লাব সভাপতি ব্যতীত তেমন কেউই অর্থনৈতিক সাহায্য করেননি। অর্থাৎ পরিশ্রমের পাশাপাশি অর্থ দিয়েও ক্লাবকে আগলে রেখেছেন এই সংগঠক।পদত্যাগপত্রে ক্লাব সভাপতিকে দ্রুত সময়ে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের আয়োজনের অনুরোধ জানিয়েছেন আলমগির। তিনি প্রত্যাশা করেন, নতুন পরিচালনা পর্ষদ ক্লাবকে আরো গতিশীল ও সাফল্য মণ্ডিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি তিনি ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে নতুন কাউকে মনোনয়ন দেয়ার তাগিদ দিয়েছেন।  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে কিশোরী গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ১
নাটোরে কিশোরী গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক কিশোরী (১৫) গণধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার কাশোবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে।এই ঘটনায় রাতে ভুক্তভোগীর Read more

মাউশির বদলি আদেশ ঘিরে বিক্ষোভ, একাডেমিক ভবন-অফিসে তালা
মাউশির বদলি আদেশ ঘিরে বিক্ষোভ, একাডেমিক ভবন-অফিসে তালা

প্রধান সহকারীর বদলির আদেশ ঘিরে ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজে টানা ৯ দিন ধরে অচলাবস্থা চলছে। কলেজের পাঠদান ও প্রশাসনিক Read more

যেকোনো সময় মরে যেতে পারি: মাহিয়া মাহি
যেকোনো সময় মরে যেতে পারি: মাহিয়া মাহি

হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ঢালিউড চিত্রনায়কা মাহিয়া মাহি। জানালেন, যেকোনো সময় মরে যেতে পারেন তিনি।রোববার (২২ মার্চ) Read more

চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া
চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া

ব্যাংক এশিয়া পিএলসিতে ‘অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর (জেও-এসও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের Read more

কালিয়াকৈরে বনের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে বনের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে গজারী বনের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে চন্দ্রা এলাকা থেকে ওই মরদেহটি Read more

সীমান্তে ফের সংঘাত, পাকিস্তানের হামলায় আফগানিস্তানের নিহত ১২
সীমান্তে ফের সংঘাত, পাকিস্তানের হামলায় আফগানিস্তানের নিহত ১২

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে আবারও সংঘাতের ঘটনা ঘটে। এতে পাকিস্তানি বাহিনীর হামলায় ১২ জনেরও বেশি আফগান বেসামরিক নাগরিক নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন