জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে।এমনকি আগামী ৩৬ ঘণ্টার মধ্যে ভারত হামলা করতে পারে বলে জানিয়েছে পাকিস্তান। এমন অবস্থায় উত্তেজনা ছড়িয়েছে কাশ্মিরের আকাশে। ভারতীয় বিমান বাহিনীর ৪টি রাফাল যুদ্ধবিমান কাশ্মির অঞ্চলে টহল দেওয়ার সময় পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালিয়ে গেছে।বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।প্রতিবেদনে বলা হয়, পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা যখন চরমে, তখন বুধবার পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজ দাবি করেছে—ভারতীয় যুদ্ধবিমান রাফাল কাশ্মির অঞ্চলে টহল দিতে গিয়ে পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) প্রতিক্রিয়ায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে।পিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বিমানবাহিনীর চারটি রাফাল যুদ্ধবিমান কাশ্মিরের ওপর দিয়ে উড়ছিল, যদিও ওই বিমানগুলো নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রম করেনি।পাকিস্তানি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বলা হয়, “পাকিস্তান বিমানবাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় বিমানগুলো শনাক্ত করে। তাদের প্রস্তুত প্রতিরক্ষার কারণে ভারতীয় বিমানগুলো একপর্যায়ে সেখান থেকে সরে যেতে বাধ্য হয়।”এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, “বিশ্বস্ত গোয়েন্দা তথ্য রয়েছে যে, পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে।”এমন অবস্থায় ভারতের যেকোনও আগ্রাসনের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপে তিনি এই হুঁশিয়ারি দেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চেকপোস্টে দায়িত্বজ্ঞানহীন পুলিশ, গাড়ি তল্লাশিতে বাইরের লোক
চেকপোস্টে দায়িত্বজ্ঞানহীন পুলিশ, গাড়ি তল্লাশিতে বাইরের লোক

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক। দেশের অন্যতম ব্যস্ত সড়ক। প্রতিদিন হাজারো বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, মাইক্রোবাস ও প্রাইভেটকার যাতায়াত করে এই পথে। নিরাপত্তা Read more

বরিশালে ডোবা থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
বরিশালে ডোবা থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

বরিশাল নগরীর কচুরিপানা বেষ্টিত ডোবার মধ্য থেকে ভাসমান অবস্থায় এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার (৫এপ্রিল) দুপুরে বরিশাল Read more

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৪০
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৪০

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন কুদ্দুস মোল্লা Read more

চমক রেখে পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করল শ্রীলঙ্কা
চমক রেখে পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ওয়ানডে সিরিজ ও ত্রিদেশীয় সিরিজ খেলতে চলতি মাসে পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আসন্ন এই দুই সিরিজের জন্য আজ Read more

শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতির পরিবর্তন
শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতির পরিবর্তন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এখন থেকে Read more

ধামইরহাটে বিজিবির অভিযানে ২ জন আটক
ধামইরহাটে বিজিবির অভিযানে ২ জন আটক

নওগাঁর ধামইরহাটে বিজিবির পৃথক দুটি অভিযানে ৭১ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে। আটক চোরাকারবারিরা হলো- Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন