আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে দিনাজপুর জেলার ৬টি আসনের মধ্যে ৫টিতে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, একটি আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে তিনটি আসনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তার মধ্যে দিনাজপুর-৩ (সদর) আসনও একটি।সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুরসহ সারাদেশের প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।ঘোষিত তালিকা অনুযায়ী, দিনাজপুর জেলার প্রার্থীরা হলেন—দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল): মো. মনজুরুল ইসলামদিনাজপুর-২ (বোচাগঞ্জ–বিরল): মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাকদিনাজপুর-৩ (সদর): বেগম খালেদা জিয়াদিনাজপুর-৪ (খানসামা–চিরিরবন্দর): মো. আক্তারুজ্জামান মিয়াদিনাজপুর-৬ (বিরামপুর–হাকিমপুর–নবাবগঞ্জ–ঘোড়াঘাট): অধ্যাপক এ.জেড.এম. জাহিদ হোসেনদিনাজপুর-৫: প্রার্থীর নাম ঘোষণা করা হয়নিপ্রার্থীদের সংক্ষিপ্ত পরিচিতিদিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের প্রার্থী মো. মনজুরুল ইসলাম একজন শিল্পপতি এবং বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। এটি তার প্রথম জাতীয় সংসদ নির্বাচন।দিনাজপুর-২ (বোচাগঞ্জ–বিরল) আসনের প্রার্থী মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। তিনি দ্বিতীয়বারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন।দিনাজপুর-৩ (সদর) আসনের প্রার্থী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও তৎকালীন সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেছেন। ১৯৬০ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। ১৯৮২ সালের ২ জানুয়ারি তিনি বিএনপিতে যোগ দেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। দিনাজপুর সদর আসন থেকে এটি তার দ্বিতীয়বারের প্রার্থীতা।দিনাজপুর-৪ (খানসামা–চিরিরবন্দর) আসনের প্রার্থী মো. আক্তারুজ্জামান মিয়া একজন সাবেক সংসদ সদস্য। তিনি পূর্বে বিএনপি থেকে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে দায়িত্ব পালন করেছেন।দিনাজপুর-৬ (বিরামপুর–হাকিমপুর–নবাবগঞ্জ–ঘোড়াঘাট) আসনের প্রার্থী অধ্যাপক এ.জেড.এম. জাহিদ হোসেন, যিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য। এটি তার প্রথম জাতীয় সংসদ নির্বাচন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদি হত্যার বিচারের দাবিতে সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ
হাদি হত্যার বিচারের দাবিতে সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন  ছাত্র-জনতা। রোববার (২৮ ডিসেম্বর) Read more

বাংলাদেশের দুই আয়রনম্যানের বিশ্বজয়ে নতুন ইতিহাস
বাংলাদেশের দুই আয়রনম্যানের বিশ্বজয়ে নতুন ইতিহাস

টানা তৃতীয়বারের মতো আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল হলেন বাংলাদেশের আয়রনম্যান মোহাম্মদ শামছুজ্জামান আরাফাত। আর দ্বিতীয়বারের মতো সফল হয়েছেন আরেক আয়রনম্যান Read more

খাগড়াছড়িতে অবৈধ সীসা তৈরির কারখানার সন্ধান, ১ লাখ টাকা অর্থদণ্ড
খাগড়াছড়িতে অবৈধ সীসা তৈরির কারখানার সন্ধান, ১ লাখ টাকা অর্থদণ্ড

খাগড়াছড়ি রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নে একটি অবৈধ সীসা তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বুধবার (২০ আগস্ট) দুপুরে রামগড় Read more

৫ বছর পর ভারত–চীন সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে
৫ বছর পর ভারত–চীন সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে

পাঁচ বছরেরও বেশি সময় চালু হচ্ছে ভারত-চীন সরাসরি ফ্লাইট।বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশে এতদিন সরাসরি ফ্লাইট বন্ধ ছিল। আজ রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন