বরগুনা দারুল উলুম নেছারিয়া কামিল মডেল মাদ্রাসায় দাখিল পরীক্ষার হলে নিয়মবহির্ভূতভাবে মোবাইল ফোন নিয়ে নিজের উত্তরপত্রের ভিডিও ধারণের পাশাপাশি অন্যের মোবাইল দেখে লেখার ভিডিও ধারণকারী পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনের সড়কে ওই পরীক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওর তদন্তে জন্য ৩ সদস্যদের কমিটি গঠন করেছে বরগুনা জেলা প্রশাসক।হামলার প্রতক্ষ্যদর্শী এম সাইফুল ইসলাম নামের এক সংবাদকর্মী বলেন, সন্ধ্যায় আমি গার্লস স্কুলের পেছন দিয়ে যাচ্ছিলাম। তখন দাখিল পরীক্ষার হলে নিয়মবহির্ভূতভাবে মোবাইল ফোন নিয়ে নিজের উত্তরপত্রের ভিডিও ধারণের পাশাপাশি অন্য পরীক্ষার্থীদের মোবাইল দেখে লেখার ভিডিও ধারণকারী পরীক্ষার্থীকে একদল কিশোর মারধর করে। এ সময় ওই পরীক্ষার্থীর মা-ও পাশে ছিলেন। আমিসহ আরও কয়েকজন পথচারী গিয়ে হামলাকারী কিশোরদের নিবৃত করি। পরে ওই পরীক্ষার্থী তার মায়ের সঙ্গে চলে যায়। দাখিল পরীক্ষার্থীর মা জানান, ভিডিওর বিষয়ে তিনি কিছু জানেন না। এসময় সম্মান ক্ষুণ্ন হবে বলে সংবাদ সংগ্রহ করতে নিষেধ করেন তিনি। আর ভিডিওর বিষয়ে ওই পরিক্ষার্থীও কিছু জানেন না দাবি করে বলে, ঘটনার সময় সে বাসায় ছিল। এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, দাখিল পরীক্ষার্থীকে মারধরের বিষয়টি তিনি জানেন না। পরিবারের পক্ষ থেকেও কেউ পুলিশকে জানায়নি।তিনি আরও বলেন, কেউ থানায় লিখিত অভিযোগ করলে অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রধান Read more

বকশীগঞ্জে দশানী নদীর বাঁধ কেটে দেয়ায় এলাকায় স্বস্তি
বকশীগঞ্জে দশানী নদীর বাঁধ কেটে দেয়ায় এলাকায় স্বস্তি

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন ও বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত দশানী নদীতে পাল্টাপাল্টি নির্মিত বাঁধ ভেঙে Read more

বকশীগঞ্জে নিখোঁজের পর নদীতে মিলল তিন বছরের শিশুর লাশ
বকশীগঞ্জে নিখোঁজের পর নদীতে মিলল তিন বছরের শিশুর লাশ

জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীতে ডুবে ফাহিম মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে মেরুরচর ইউনিয়নের Read more

জামায়াতের সমাবেশকে ঘিরে ১৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনী
জামায়াতের সমাবেশকে ঘিরে ১৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। অতিরিক্ত Read more

রজব মাসে যেসব কাজ থেকে বিরত থাকতে হবে
রজব মাসে যেসব কাজ থেকে বিরত থাকতে হবে

রজব আরবি শব্দ। এর অর্থ সম্মান করা। ইসলামে চারটি পবিত্র মাসের একটি হিসাবে একে গণ্য করা হয়। রজব ও শাবান Read more

নিজেকে ফিট রাখি ছোট ড্রেস পরার জন্যই: মারিয়া মিম
নিজেকে ফিট রাখি ছোট ড্রেস পরার জন্যই: মারিয়া মিম

সোশ্যাল মিডিয়ায় যেন ঝড় তুলতে জুড়ি নেই মডেল-অভিনেত্রী মারিয়া মিমের। এমন কোনো দিন নেই, যাকে সাহসী অবতারে দেখা মেলে না। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন