গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামে মাদকাসক্ত ছেলেকে জবাই করে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন এক পিতা। মঙ্গলবার (২৯ এপ্রিল) গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. আনোয়ার হোসেন (২৮), আর ঘাতক পিতা হলেন মোহাম্মদ আলী (৫০)।স্থানীয় সূত্র জানায়, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে পরিবারে প্রায়ই অশান্তি লেগে থাকত। মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় আনোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন তার বাবা মোহাম্মদ আলী। হত্যাকাণ্ডের পরপরই তিনি নিজে শ্রীপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আলীকে আটক করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনন্দ-উচ্ছ্বাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
আনন্দ-উচ্ছ্বাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আনন্দ-উচ্ছ্বাসে উদযাপন করা হয়েছে ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। স্কুল থেকে কলেজ, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হওয়া Read more

৯ মাসে ৮০ হাজার ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
৯ মাসে ৮০ হাজার ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর প্রথম ৯ মাসে প্রায় ৮০ হাজার নন–ইমিগ্র্যান্ট (অভিবাসনপ্রত্যাশী নয় এমন) ভিসা বাতিল Read more

ছাত্রদের দিয়ে সুপারি পাড়ানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
ছাত্রদের দিয়ে সুপারি পাড়ানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

পিরোজপুরের মঠবাড়িয়ায় ক্লাস চলাকালীন সময়ে বিদ্যালয়ের ছাত্রদের দ্বারা সুপারী পাড়ানোর অভিযোগ উঠেছে ২০২ নং জানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান Read more

১২০ টাকায় গরুর মাংস আমদানির কথা ভিত্তিহীন: প্রাণিসম্পদ মন্ত্রণালয়
১২০ টাকায় গরুর মাংস আমদানির কথা ভিত্তিহীন: প্রাণিসম্পদ মন্ত্রণালয়

বিদেশ থেকে মাংস আমদানির খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মঙ্গলবার (২৬ আগস্ট) মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে Read more

আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি
আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে ৩ সদস্যবিশিষ্ট উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন