জুলাই গণঅভ্যূত্থান চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে সরাসরি গুলি করার নির্দেশ দেন বলে দাবি করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। জবানবন্দিতে তিনি দাবি করেন, গত বছরের ১৮ জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ফোনকলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে পুলিশ ‘লেথাল উইপন’ বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার শুরু করে।আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চলমান একটি মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেয়ার সময় এ দাবি করেন তিনি। চৌধুরী মামুন বলেন, ‘গত বছরের ১৮ জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আমাকে ফোন করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি লেথাল উইপন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন।’সাবেক আইজিপি জানান, সে সময় তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে ছিলেন এবং তাঁর সঙ্গে অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ার্দার উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি তাঁকে বলি। তিনি আমার রুম থেকে বের হয়ে ডিএমপি কমিশনারসহ সারা দেশে এ নির্দেশনা পৌঁছে দেন। ওই দিন থেকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী লেথাল উইপন ব্যবহার শুরু হয়।’এ জবানবন্দিতে চৌধুরী মামুন আরও দাবি করেন, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, ফজলে নূর তাপস, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ আলী আরাফাত, মির্জা আযম, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননসহ একাধিক রাজনৈতিক নেতা মারণাস্ত্র ব্যবহারের জন্য প্রধানমন্ত্রীকে প্ররোচিত করেছিলেন।উল্লেখ্য, এ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও আসামি করা হয়েছে। গতকাল সোমবার পর্যন্ত এ মামলার ৩৫ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদে ফিরতি ট্রেনযাত্রায় ৬ষ্ঠ দিনের টিকিট বিক্রি হচ্ছে আজ
ঈদে ফিরতি ট্রেনযাত্রায় ৬ষ্ঠ দিনের টিকিট বিক্রি হচ্ছে আজ

পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষে ঘরমুখো মানুষের কর্মস্থলে ফিরতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির ৬ষ্ঠ দিন মঙ্গলবার (১৭ মার্চ)। আজ সকাল Read more

রাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
রাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা আগের তুলনায় কিছুটা কমতে পারে। একইসঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে Read more

সারাদেশে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৭৯৭
সারাদেশে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৭৯৭

দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৭৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (২৩ জুন) বিকেলে পুলিশ Read more

চাঁপাইনবাবগঞ্জে ১১ হাজার পরিবার পানিবন্দী, ত্রাণের জন্য হাহাকার
চাঁপাইনবাবগঞ্জে ১১ হাজার পরিবার পানিবন্দী, ত্রাণের জন্য হাহাকার

চাঁপাইনবাবগঞ্জের দুই উপজেলার পাঁচটি ইউনিয়নে অতিবৃষ্টি আর উজানের ঢলে বেশ কিছুদিন ধরেই পানিবন্দী অবস্থায় আছে প্রায় ১১ হাজার পরিবার। এসব Read more

দার্জিলিংয়ে বৃষ্টি-ভূমিধসে নিহত ১৪, সব পর্যটন স্পট বন্ধ
দার্জিলিংয়ে বৃষ্টি-ভূমিধসে নিহত ১৪, সব পর্যটন স্পট বন্ধ

ভারতের দার্জিলিংয়ে রাতভর বৃষ্টি ও ভূমিধসে ১৪ জন নিহত হয়েছেন। সড়ক ধসে সিকিমের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আরও কিছু Read more

‘তারুণ্যের জাগরণ ঘটিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা হবে’
‘তারুণ্যের জাগরণ ঘটিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা হবে’

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, বর্তমান অন্তবর্তী সরকার জনগণকে কোনো তোয়াক্কাই করছে না। বিনা ভোটে ক্ষমতায় থাকার মজা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন