গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ জনরোষের শিকার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।প্রধান উপদেষ্টা বলেন, গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী জনরোষের শিকার হয়। মানুষের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে পুলিশকে।এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আইজিপিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উদ্বোধীন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম বিপিএম এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।তিন দিনব্যাপী এই আয়োজনে উদ্বোধনী দিনেই এবার পদকের জন্য ঘোষিত ৬২ জন কৃতি পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেবেন প্রধান উপদেষ্টা।এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য ‘আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, সকল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপারসহ সব পদবীর পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাতকানিয়ায় গাঁজা সেবনে যুবককে ৬ মাসের জেল দিলেন এসিল্যান্ড
সাতকানিয়ায় গাঁজা সেবনে যুবককে ৬ মাসের জেল দিলেন এসিল্যান্ড

চট্টগ্রামের সাতকানিয়ায় গাঁজা সেবন করে এলাকায় জনশান্তি বিনষ্টের অভিযোগে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। Read more

বেলুচিস্তানে স্ত্রী-সন্তানের সামনে সাংবাদিককে গুলি করে হত্যা
বেলুচিস্তানে স্ত্রী-সন্তানের সামনে সাংবাদিককে গুলি করে হত্যা

পাকিস্তানের সাংবাদিক আবদুল লতিফ বালুচকে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। শনিবার (২৪ মে) বেলুচিস্তান প্রদেশের আওয়ারান জেলার মাশকে এলাকায় নিজ ঘরে স্ত্রী-সন্তানের Read more

ফুলবাড়ীতে কয়েলের আগুনে পুড়ল কৃষকের গবাদিপশু
ফুলবাড়ীতে কয়েলের আগুনে পুড়ল কৃষকের গবাদিপশু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে অগ্নিকাণ্ডে এক গরীব কৃষকের গোয়ালঘর পুড়ে গেছে। এতে গোয়াল ঘরে থাকা Read more

নেদারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা
নেদারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরবি আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। আর এই টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতির অংশ হিসেবে ঘরের মাঠে নেদাল্যান্ডের Read more

ইসরাইলি হামলায় ইরানে ৫ সেনা নিহত, আহত ৯
ইসরাইলি হামলায় ইরানে ৫ সেনা নিহত, আহত ৯

ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কারমানশাহতে হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। তাদের হামলায় সেখানে ৫ ইরানি সেনা নিহত ও ৯ জন আহত হয়েছেন।ইরানি Read more

কারখানার বিষাক্ত বর্জ্যের পানি খেয়ে ৩ মহিষের মৃত্যু
কারখানার বিষাক্ত বর্জ্যের পানি খেয়ে ৩ মহিষের মৃত্যু

চট্টগ্রাম আনোয়ারার রাঙ্গাদিয়ায় অবস্থিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সার কারখানার বিষাক্ত বর্জ্য মিশ্রিত পানি পান করে ৩ টি মহিষের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন