চীনা ইন্টারনেট জায়ান্ট টেনসেন্টের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সরকার। তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে।গতকাল সোমবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ় তাইয়েব আহমেদ।ফাইজ় তাইয়েব আহমেদ বলেন, বাংলাদেশে এসেছে মার্কিন জায়ান্ট স্টারলিংক। আজ তাদের লাইসেন্স আবেদন অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে বিগ টেক জায়ান্ট আসার যাত্রাটা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের হাত ধরেই শুরু হলো। এভাবে আসবে আরও অনেকেই।’‘আজ আমরা চাইনিজ জায়ান্ট টেনসেন্টের সঙ্গে অফিসিয়ালি বসেছি। তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদেরকে দ্রুততম সময়ে পলিসি সাপোর্টের আশ্বাস দিয়েছি’, যোগ করেন ফাইজ় তাইয়েব আহমেদ।ফাইজ় তাইয়েব আরও বলেন, পাশাপাশি বাংলাদেশে আসছে অসাইরিস (ওএসআইআরআইএস গ্রুপ)। হাইপার স্কেলার ক্লাউড এবং ডেটা সেন্টার নিয়ে আসছে বাংলাদেশি ডাটা ও ক্লাউড কোম্পানি যাত্রার হাত ধরে (কালিয়াকৈর হাইটেক পার্কে)। এখানে হচ্ছে বিগ জায়ান্টদের জন্য বিশ্বমানের সিকিউরড ক্লাউড সেটাপ, যেখানে আসতে পারে মেটা, গুগলের পে-লোড।টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত একটি চীনা বহুজাতিক হোল্ডিং কোম্পানি। তারা ইন্টারনেট-সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য ও সেবা, বিনোদন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি খাতে চীনসহ বিশ্বব্যাপী সেবা প্রদান করে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ জানা যেতে পারে আজ
শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ জানা যেতে পারে আজ

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ বৃহস্পতিবার জানা যেতে পারে। গতকাল বুধবার Read more

নোয়াখালীতে তারেক রহমানের নামে মামলা, মানববন্ধনে হামলা
নোয়াখালীতে তারেক রহমানের নামে মামলা, মানববন্ধনে হামলা

আওয়ামী শাসনামলে নোয়াখালীতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার বাদী আওয়ামী লীগ নেতা এডভোকেট ওমর ফারুক এখনো এলাকায় Read more

কষ্টিপাথরের তিনটি মূর্তি ও বিদেশি মদসহ গ্রেফতার ৪
কষ্টিপাথরের তিনটি মূর্তি ও বিদেশি মদসহ গ্রেফতার ৪

রাজধানীর বেইলি রোডের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রাচীন কষ্টিপাথরের তিনটি মূর্তি ও বিপুল পরিমাণ বিদেশি মদসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।গ্রেফতারকৃতরা Read more

সম্পর্কের নতুন ধারা ‘টুইন ফ্লেম’
সম্পর্কের নতুন ধারা ‘টুইন ফ্লেম’

টুইন ফ্লেম’ তরুণদের মধ্যে বেশ আলোচিত শব্দ। দুই প্রান্তের বিপরীত লিঙ্গের দুজন মানুষের মধ্যে যদি নানা বিষয়ে মানসিক মিল বা Read more

মারিশ্যা জোনের অভিযানে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ
মারিশ্যা জোনের অভিযানে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়িতে গোপন তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করে মারিশ্যা জোন।শনিবার (৪ অক্টোবর) ২৭ বিজিবি মারিশ্যা জোনের Read more

পঞ্চগড়ে পুলিশ সদস্যের লাশ উদ্ধার
পঞ্চগড়ে পুলিশ সদস্যের লাশ উদ্ধার

যশোরের চৌগাছায় ছুটি নিয়ে বাড়িতে এসে  নিখোঁজের ২২ দিন পর পুলিশ সদস্য আক্তারুজ্জামানের (৪৬) অর্ধগলিত লাশ পঞ্চগড় থেকে উদ্ধার হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন