কুড়িগ্রামের উলিপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে ঝালমুড়ি বিক্রেতার হাতে এক মসলা বিক্রেতার মৃত্যু হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার পান্ডুল ইউনিয়নের কুড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মাহবুল হোসেন (৪৫)। তিনি পান্ডুল ইউনিয়নের বাবুপাড়া এলাকার বানু শেখের ছেলে। অপরদিকে ঘাতক আলেপ উদ্দিন (৫০) একই এলাকার কুড়ারপার গ্রামের আছম উদ্দিনের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত মাহবুল হোসেন ফেরি করে মসলা বিক্রয় করেন, অপরদিকে আলেপ উদ্দিনও গ্রামে ফেরি করে ঝালমুড়ি বিক্রয় করেন। এক পর্যায়ে তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। মাহবুল আলেপ উদ্দিনের কাছে টাকা ধার নেন। রবিবার আলেপ উদ্দিনের বাড়ির সামনে দিয়ে মাহবুল যাওয়ার পথে তার পথরোধ করা হয়। পরে পাওয়া টাকাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হলে আলেপের হাতে থাকা চাকু দিয়ে তাকে আঘাত করা হয়। পরে স্থানীয়রা মাহবুলকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় মামলা নথিভূক্ত হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া সাংবাদিক আটক
চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া সাংবাদিক আটক

টাঙ্গাইলের মির্জাপুরে চাঁদাবাজি করতে গিয়ে জহুরুল ইসলাম নামে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে স্থানীয় ব্যবসায়ীরা। সোমবার (১৪ জুলাই) বিকেলে মির্জাপুর Read more

চট্টগ্রামের আনোয়ারায় সাজ্জাদ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার
চট্টগ্রামের আনোয়ারায় সাজ্জাদ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি অটোরিকশা চালক সাজ্জাদ হত্যা মামলায় জড়িত আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে Read more

পাকিস্তানে প্রবল বর্ষণে ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে ৬৩
পাকিস্তানে প্রবল বর্ষণে ২৪ ঘণ্টায়  মৃত্যু বেড়ে ৬৩

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে টানা প্রবল বৃষ্টিপাতে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৬৩ জন নিহত এবং ২৯০ জন আহত হয়েছেন। বুধবার (১৬ Read more

একাত্তরের ভুলের জন্য ক্ষমা চেয়ে জামায়াতকে নির্বাচনে আসার আহ্বান দুদুর
একাত্তরের ভুলের জন্য ক্ষমা চেয়ে জামায়াতকে নির্বাচনে আসার আহ্বান দুদুর

১৯৭১ সালে করা ‘ভুলের’ জন্য ক্ষমা চেয়ে জামায়াতকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।তিনি বলেন, ’৭১-এ আপনারা Read more

গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নও দেখতে পারতেন না: নাহিদ ইসলাম
গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নও দেখতে পারতেন না: নাহিদ ইসলাম

জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'অনেকে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করার চেষ্টা করছে। আমরা নাকি নির্বাচন Read more

লোহাগাড়ায় ওসমান হাদির গায়েবানা জানাজা
লোহাগাড়ায় ওসমান হাদির গায়েবানা জানাজা

চট্টগ্রামের লোহাগাড়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) আসরের নামাজের পর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন