গত দশ দিন ধরে ইসরায়েলের বিভিন্ন স্থানে রহস্যজনক বিস্ফোরণ, অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনাগুলোর পরিমাণ প্রতিদিনই বেড়ে চলেছে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য মতে, একাধিক শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ফলে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো সরকারি সংস্থা এ বিষয়ে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেনি বরং তাদের অক্ষমতাই স্পষ্ট হয়ে উঠেছে।ইসরায়েলের বিদ্যুৎ কোম্পানি ও অগ্নি নির্বাপক বিভাগ এইসব ঘটনাকে ‘বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও বিতরণ স্টেশনে ত্রুটি’ বলে দাবি করছে। তাদের ভাষ্যমতে, এইসব ত্রুটির ফলে ঘন ঘন হাই ভোল্টেজ ওঠানামা হচ্ছে, যার ফলেই বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস—বিশেষ করে এসি মেশিন, লিথিয়াম ব্যাটারি, স্থানীয় বিদ্যুৎ ট্রান্সফরমার ইত্যাদিতে বিস্ফোরণ ঘটছে।এক বিদ্যুৎ বিশেষজ্ঞ জানান, এই বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনাগুলোর মূল কারণ হলো মিউনিসিপ্যাল বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার মারাত্মক গলদ। হঠাৎ হঠাৎ ভোল্টেজ বেড়ে যাওয়ায় অনেক জায়গাতেই বিস্ফোরণের ঘটনা ঘটছে, যেগুলোর পরিণতি মারাত্মক হতে পারে।বিশেষজ্ঞ আরও বলেন, বিদ্যুৎ বিভাগের ইঞ্জিনিয়াররা এখন পর্যন্ত সমস্যার মূল কারণ খুঁজে বের করতে পারেননি, তবে জটিল পরিস্থিতি সামাল দিতে দ্রুত কাজ করছেন।এদিকে একের পর এক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ফলে দখলীকৃত অঞ্চলের জনজীবন চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনসাধারণের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে, কারণ এসব ঘটনা নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হামলা—সে বিষয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।সরকারি কোনো সুনির্দিষ্ট বক্তব্য না থাকায় গুজব ও বিভ্রান্তি আরও বাড়ছে। অনেকে এ পরিস্থিতিকে ‘দখলদার শাসনের চূড়ান্ত ব্যর্থতা’ হিসেবেও অভিহিত করছেন। সূত্র: মেহের নিউজএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বৈঠক আজ
১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বৈঠক আজ

এক যুগের বেশি সময় পর ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। পারস্পরিক বোঝাপোড়া আর রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে Read more

শেকৃবিতে ৯ শিক্ষকের পাঠদান ও গবেষণা কার্যক্রমে নিষেধাজ্ঞা
শেকৃবিতে ৯ শিক্ষকের পাঠদান ও গবেষণা কার্যক্রমে নিষেধাজ্ঞা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রশাসন বিশ্ববিদ্যালয়ের ৯ জন শিক্ষককে তাঁদের কোর্স ও পরীক্ষা সংক্রান্ত সকল একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা Read more

কালিয়াকৈরে মকস বিলে নৌকাডুবি: একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২ বন্ধু
কালিয়াকৈরে মকস বিলে নৌকাডুবি: একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২ বন্ধু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার মকস বিলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিন বন্ধুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৬ Read more

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ গোল কাঠ জব্দ 
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ গোল কাঠ জব্দ 

বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা জোন ২৭ বিজিবি এর দায়িত্বপূর্ণ কচুছড়ি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) Read more

‘মহানবী (সা.) শিখিয়েছেন ন্যায়বিচার সমগ্র মানবজাতির মৌলিক অধিকার’
‘মহানবী (সা.) শিখিয়েছেন ন্যায়বিচার সমগ্র মানবজাতির মৌলিক অধিকার’

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘মহানবী (সা.) মানবতার মুক্তি, সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার যে মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছেন, Read more

সদস্য ফরম বাছাই নিয়ে বিএনপি-ছাত্রদল সংঘর্ষ, আহত ৬
সদস্য ফরম বাছাই নিয়ে বিএনপি-ছাত্রদল সংঘর্ষ, আহত ৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপির নতুন সদস্য ফরম বাছাইকালে ছাত্রদল ও বিএনপি কর্মীদের দুই পক্ষে বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন