জয়পুরহাটে রিক্স চালকের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা রবিবার (২৯ এপিল) দুপুরে জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করেন।ওই বুদ্ধি প্রতিবন্ধী তরুণীর বাড়ি  জেলার বম্বু ইউনিয়নের ধারকি গ্রামে। মামলার আগ পর্যন্ত স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বলে জানিয়েছেন ধর্ষীতার পরিবার।আসামীর নাম হলো জাকির হোসেন (৪৫)। তিনি জেলার বম্বু ইউনিয়নের ধারকি গ্রামের পাথারপাড়ার মৃত জবিরউদ্দিন সাখিদারের ছেলে ও ধারকি বেলগাড়ী বাজারে চায়ের দোকানদার বলে মামলায় উল্লেখ্য রয়েছে।মামলা ও পরিবার সুত্রে জানাগেছে, ধর্ষীতা সদর উপজেলার বম্বু ইউনিয়নের ধারকি গ্রামের রিক্সচালকের জন্মগতভাবে বুদ্ধি-প্রতিবন্ধী নারী। সে ধারকি বেলগাড়ী বাজারে বিভিন্ন দোকানে কাজ করে এবং কাজের বিনিময়ে কেউ টাকা দিলে তা নেয়, আর খাবার দিলে তা খায়। সারাদিন বাজার থেকে রাতে সে পুনরায় বাড়িতে চলে যায়। চলতি মাসের ১৮ তারিখে বেলাগাড়ী বাজারের লোকজনের কাছ থেকে তার বাবা জানতে পারে গত ১৭ এপ্রিল তারিখে দুপুর ৩টায় জাকির হোসেন নামে এক পানের দোকানদার নিজ বাড়ি ধারকি গ্রামের পাথারপাড়াতে পান ধোয়ার কথা বলে এবং কাজের বিনিময়ে টাকা দিবে বলে প্রোলোভনে তাকে ধর্ষণ করে।   ঘটনার ১০দিন পর জয়পুরহাট থানায় মামলা করেন বুদ্ধি প্রতিবন্ধী তরুণীর বাবা।জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক জানান, এ ঘটনা জানার পরই বুদ্ধি প্রতিবন্ধী তরুণীর বাবাকে থানায় ডেকে মামলা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান। সেইসাথে পরিবারের নিরাপত্তার ব্যাপারে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝড়ের আশঙ্কা, ১০ অঞ্চলের নদীবন্দরে সতর্কসংকেত
ঝড়ের আশঙ্কা, ১০ অঞ্চলের নদীবন্দরে সতর্কসংকেত

দেশের ১০ অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে এসব এলাকার Read more

ঝালকাঠির নলছিটিতে প্রাইভেটকারে বিদেশি মদসহ আটক ৪
ঝালকাঠির নলছিটিতে প্রাইভেটকারে বিদেশি মদসহ আটক ৪

ঝালকাঠির নলছিটি উপজেলার বরিশাল-খুলনা মহাসড়কের কালিজিরা চেকপোস্টে একটি প্রাইভেটকার থেকে বিদেশি মদসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।বুধবার ভোররাতে জেলা পুলিশের Read more

ডিসেম্বরে নির্বাচন ঠেকানোর সাহস কারও নেই: দুদু
ডিসেম্বরে নির্বাচন ঠেকানোর সাহস কারও নেই: দুদু

নির্বাচন ঠেকানোর মতো সাহস কারো নেই। তবে এ বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। এটা এখন আমরা দাবি করছি। কিন্তু Read more

মেট্রোরেল-বিদ্যুৎ-রেলপথে যাত্রীসেবা বিঘ্নিত হলে টেলিভিশনে স্ক্রলে দিতে হবে
মেট্রোরেল-বিদ্যুৎ-রেলপথে যাত্রীসেবা বিঘ্নিত হলে টেলিভিশনে স্ক্রলে দিতে হবে

বিদ্যুৎ, মেট্রোরেল, সড়ক ও রেলপথে গ্রাহক কিংবা যাত্রীসেবা বিঘ্নিত হলে টেলিভিশনে স্ক্রলের মাধ্যমে জানানোর নির্দেশনা দিয়েছেন মন্ত্রণালয়গুলোর দায়িত্বে থাকা উপদেষ্টা Read more

বিএনপির চেয়ে বেশি ত্যাগ এ দেশে কেউ করেনি: আমীর খসরু
বিএনপির চেয়ে বেশি ত্যাগ এ দেশে কেউ করেনি: আমীর খসরু

বিচার ও সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন