গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৬টি ট্রলি জব্দ ও ২ জনকে আটক করেছেন।রবিবার  (২৭ এপ্রিল) রোববার বিকেলে নবম পদাতিক ডিভিশনের ৮ বীর কর্তৃক একটি দল এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, উপজেলার টোক ইউনিয়নের সুলতানপুর শাহী মসজিদ সংলগ্ন উত্তর পাশের ব্রহ্মপুত্র নদের চর থেকে মাটি কাটার সময় পরিবহন কাজে ব্যবহৃত ৬ টি ট্রলি জব্দ করা হয়। এ সময় অবৈধ ভাবে মাটি কাটার সাথে জড়িত লোকজন নদী পার হয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এছাড়া আড়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনী গত ১৯ এপ্রিল ২ জনকে আটক করে। এসময় নদী থেকে বালি উত্তোলনের ইঞ্জিন, পাইপ এবং বিপুল পরিমাণ সরঞ্জাম আটক করেন। সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদমান এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল মজিদ এ অভিযানের নেতৃত্ব দেন।এসময় ৬টি ট্রলি ফেলে রেখে নদী সাঁতরে চালক ও শ্রমিককরা পালিয়ে যায়। পরে পাশ্ববর্তী টোক পুলিশ ফাঁড়িতে খবর দিলে ইনচার্জ এসআই হাসানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। ফাঁড়ি ইনচার্জ জানান, ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের স্থানটি পাকুন্দিয়া উপজেলার দেওকান্দি মৌজায়। আইনগত বাধ্যবাধকতা থাকায় ওই থানায় যোগাযোগ করে ট্রলি গুলো জব্দ করতে হবে। পাশাপাশি গাজীপুর, নরসিংদী, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ উপজেলা হওয়ায় বিভিন্ন সময় অপরাধীদের সনাক্ত এবং আটক করতে আইনগত সমস্যায় পড়তে হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্রিকেটার নাসির-তামিমার আত্মপক্ষ শুনানি ১৪ জুলাই
ক্রিকেটার নাসির-তামিমার আত্মপক্ষ শুনানি ১৪ জুলাই

ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলায় আসামির আত্মপক্ষ Read more

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, বায়ুদূষণের তালিকায় তৃতীয়
ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, বায়ুদূষণের তালিকায় তৃতীয়

বায়ুদূষণের তালিকায় বিশ্বে তিন নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ২৫৮। যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে Read more

Hillo Casino verovapaa: yleiskatsaus ja vaihtoehdot 2026
Hillo Casino verovapaa: yleiskatsaus ja vaihtoehdot 2026

Hillo Casino – Verovapaa Pelaaminen Suomessa Miksi valita verovapaa kasino? Suomalaiset pelaajat arvostavat erityisesti mahdollisuutta pitää voittoprosentti kokonaisuudessaan itsellään, ilman Read more

ঝড়ো বাতাসে ভেঙে পড়ল ‘স্ট্যাচু অব লিবার্টির’ রেপ্লিকা
ঝড়ো বাতাসে ভেঙে পড়ল ‘স্ট্যাচু অব লিবার্টির’ রেপ্লিকা

ব্রাজিলে ঝড়ো বাতাসে ভেঙে পড়েছে ‘স্ট্যাচু অব লিবার্টির’ রেপ্লিকা। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ভয়াবহ ঝড় আছড়ে পড়লে প্রায় ৪০ মিটার Read more

কোনাবাড়ী-সুরাবাড়ী সড়কে চলাচল দুর্বিষহ, ৮ কিমি জুড়ে খানাখন্দ
কোনাবাড়ী-সুরাবাড়ী সড়কে চলাচল দুর্বিষহ, ৮ কিমি জুড়ে খানাখন্দ

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী টু নরসিংহপুর আঞ্চলিক সড়কের কোনাবাড়ী হতে সুরাবাড়ী (কাশিমপুর) পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তার বেহাল দশা।এমন অবস্থায় Read more

আশুলিয়ায় পুকুর থেকে ২ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার
আশুলিয়ায় পুকুর থেকে ২ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

শিল্পাঞ্চল আশুলিয়ায় নিখোঁজের ১২ ঘণ্টা পর পলাশ বাড়ি কামাল গার্মেন্টসের পাশের পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন