মাইলস্টোন ইস্যুতে প্রাণহানির শিকার নিরীহ ব্যক্তিবর্গ এবং তাদের শোক-সন্তপ্ত পরিবারগুলোর পাশে রয়েছেন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি সঙ্কটকে সংহতি নিয়ে মোকাবিলা করতে হবে।মঙ্গলবার (২২ জুলাই) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।তারেক রহমান বলেন, জাতির এই শোকের সময়ে আমি সকল গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের প্রতি শান্ত ও সংহত থাকার আহ্বান জানাচ্ছি। বিভেদমূলক সংঘাত বা মব উচ্ছৃঙ্খলতা বন্ধ করার লক্ষ্যে সহনশীলতা ও আত্মসংযমের উপর ভিত্তি করে আমাদের একটি সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে।নিষিদ্ধ ঘোষিত ছাত্র রাজনৈতিক সংগঠনের কিছু সদস্যদের নিয়ে জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টির এবং সহিংসতা উসকে দেয়ার উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে জানিয়ে তিনি বলেন, এই সকল গোষ্ঠীকে অনুরোধ করবো— বাংলাদেশের ইতিহাসের এমন একটি শোকাবহ মুহূর্তকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা থেকে বিরত থাকুন।এর পরিবর্তে জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার এবং সহানুভূতি ও একতা প্রদর্শনের দিকে আমাদের মনোযোগ দেয়া উচিত বলেও মন্তব্য করেন তারেক রহমান। বলেন, আমাদের শক্তি ব্যয় হোক- নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বের করা, নিহতদের সঠিকভাবে হিসাব করা, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা এবং বিমান দুর্ঘটনার মূল কারণ নির্ধারণে কর্তৃপক্ষকে সুষ্ঠু তদন্তের সুযোগ করে দেওয়ার কাজে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন শুরু, হস্তান্তর হলো ২৮ টি-স্টল
ভালুকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন শুরু, হস্তান্তর হলো ২৮ টি-স্টল

ময়মনসিংহের ভালুকা উপজেলা সদরে ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকানপাট উচ্ছেদের পর এবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ Read more

জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে জাতিসংঘের সহায়তা চায় জামায়াত
জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে জাতিসংঘের সহায়তা চায় জামায়াত

আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জাতিসংঘের সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।মঙ্গলবার (৭ অক্টোবর) Read more

লামায় দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
লামায় দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

পার্বত্য বান্দরবানের লামায় ভয়াবহ লোডশেডিং ও ভূতুড়ে বিলসহ আবাসিক প্রকৌশলীর নানা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টায় Read more

হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার
হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদিকে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ারঅ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে Read more

লক্ষ্মীপুরে ঝড়ে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর
লক্ষ্মীপুরে ঝড়ে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

লক্ষ্মীপুরের কমলনগরে ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে শাহনাজ বেগম কণা (৫০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন