কক্সবাজারের উখিয়ায় স্বামী-স্ত্রী’র কলহের জেরে শোভা আক্তার (২০) নামের এক তরুণী’র আত্ম হত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যার পরে স্বামী টের পেলে অসুস্থ হয়েছে মর্মে স্ত্রীকে হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তারকে দেখতে বলে পালিয়ে যায় স্বামী আকবর। পরবর্তী ডাক্তার তাকে দেখে বুঝতে পারে এটি আত্মহত্যায় মৃত্যুবরণ করা তরুণীর লাশ।রবিবার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের মহিলা কলেজ এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটেছে।নিহত শোভা আক্তারের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানার নাথের পেটুয়া গ্রামে। তার বাবার নাম মো. শফিক। আর অভিযুক্ত স্বামী আকবর হোসেনের বাড়িও কুমিল্লায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শোভা আক্তার ও তার স্বামী আকবর হোসেন রাজাপালং ইউনিয়নের ওই ভাড়া বাসায় থাকতেন। তাদের মধ্যে পারিবারিক ঝগড়া লেগেই থাকত। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে আকবর হোসেন স্ত্রীকে অচেতন অবস্থায় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শোভাকে মৃত ঘোষণা করেন। এরপর আকবর কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান।খবর পেয়ে উখিয়া থানার এসআই সাইফুদ্দিন হাসপাতাল ও ঘটনাস্থলে গিয়ে শোভা আক্তারের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি আরিফ হোসাইন।এদিকে, তরুণীর মৃত্যুর পর হাসপাতালে লাশ ফেলে স্বামীর পালিয়ে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোড়ন তুলেছে। নেটিজেনরা শোক ও ক্ষোভ প্রকাশ করে লিখছেন, ‘ভালোবাসার মানুষই যখন বিশ্বাসঘাতক হয়, তখন মৃত্যু ছাড়া আর কোথাও শান্তি মেলে না।’ অনেকেই শোভা আক্তারের অকালমৃত্যুকে নির্মমতার চূড়ান্ত উদাহরণ উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। একজন তরুণীর অপূর্ণ স্বপ্ন আর নীরব কান্না যেন ছড়িয়ে পড়েছে অসংখ্য মানুষের হৃদয়ে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিশুকে সহজে ঘুম পাড়াবেন যেভাবে
শিশুকে সহজে ঘুম পাড়াবেন যেভাবে

শিশু ও কিশোর-কিশোরীদের অনেক সময় ঘুমের সমস্যা হয়। স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস তৈরি করলে, অনেক সময় তাদের ভালো ঘুম হতে সাহায্য Read more

শ্রীনগরে সাপের কামড়ে নারীর মৃত্যু
শ্রীনগরে সাপের কামড়ে নারীর মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধিতে বিষাক্ত সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম সেলিনা বেগম (৫০)। শুক্রবার (২১ জুন) দিগন্ত রাত Read more

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২১তম ‘ড্র’ আজ
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২১তম ‘ড্র’ আজ

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২১তম ড্র অনুষ্ঠিত হবে আজ রবিবার (২ নভেম্বর) বেলা ১১টায়। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ Read more

ইসরায়েলের সেনা ঘাঁটিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলের সেনা ঘাঁটিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলি দখলকৃত এলাকায় সফল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।শুক্রবার (১২ সেপ্টেম্বর) আল-মাসিরাহ টিভিতে প্রচারিত এক Read more

নেত্রকোনায় স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু
নেত্রকোনায় স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে স্কুল শিক্ষকের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় তুলকালাম সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করে বোন ফুলন রানী Read more

হেরোইন-ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জে চার মাদক কারবারি গ্রেপ্তার
হেরোইন-ইয়াবাসহ সিদ্ধিরগঞ্জে চার মাদক কারবারি গ্রেপ্তার

মাদক বিরোধী নিয়মিত অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবা সহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন