আমের বাণিজ্যিক রাজধানী খ্যাত নওগাঁর সাপাহারে সারাবছর মিলছে পাকা আম কাটিমন।এই জাতের আম দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সাড়া ফেলেছে। এই জাতের আম স্বাদে ও মানের কারনে অনেকটা চাহিদা বেড়েছে।এরই ধারাবাহিকতায় নানা জাতের আম চাষে মেতে উঠেছেন এলাকার আম চাষীরা। যার ফল স্বরূপ সারা বছরই মিলছে কাটিমন জাতের আম। বর্তমানে এই জাতের পাকা আম পাওয়া যাচ্ছে বাজারে। তবে দাম কিছুটা চড়া  প্রতি কেজি আমের মূল্য দুইশ’ পঞ্চাশ থেকে তিনশ’ টাকা  এখন আর জ্যৈষ্ঠের ফল উৎসবে আম পাড়তে অপেক্ষা করতে হয় না সাপাহারের আম চাষীদের।  মৌসুমী ফল আগাম জাতের আম বাজারে আসতে এখনও প্রায় দেড় মাস বাঁকী।  আগাম ভাবে পাকা কার্টিমন আম বাজারে পেয়ে অনেক টাই খুশি ক্রেতারা।  শুধু তাই নয় এক দিকে কৃষক যেমন লাভবান হচ্ছে অপর দিকে ব্যবসায়ীরাও এই জাতের আম বিক্রি করে সন্তোষ প্রকাশ করছেন।আম চাষী আজিজার রহমান বাবুর ১৫ বিঘা ও  গোয়ালা ইউনিয়নের  সারোক ডাঙ্গা এলাকার হাফিজুরের ১৫ বিঘা সহ অন্যন্য বারো মাসি আম বাগানে গিয়ে দেখা যায়, বারো মাসি আমের বাগান থেকে  কাটিমন আম পেড়ে কার্টুনে ভরে দেশের বিভিন্ন স্থানে কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছেন। আজিজার রহমান বাবু ও হাফিজুর বলেন, গত চার-পাঁচ বছর ধরে বারো মাসি আম চাষের সঙ্গে জড়িত। এর আগে ভালো লাভবান না হলেও এবার আমের দাম ভালো হওয়ায় আমরা গত তিন মাসে প্রায় ২২ লাখ টাকার আম বিক্রি করেছি। আশা করছি সামনে ছয় থেকে আট মাসে আরও প্রায় ৩০ লাখ টাকার আম বিক্রি করবো।তারা আরও বলেন, এখনো আমাদের বাগানে পাকা আম আছে। এই আমের সব কাস্টমার অনলাইনে অর্ডারের মাধ্যমে কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হয়। গাছ থেকে নামানো আম ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি করছি। আমাদের  বাগানে এখনও কাটিমন, বারি-১১, ২ ধরনের সুস্বাদু আম আছে।এ বিষয়ে জানতে চাইলে সাপাহার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন বলেন, কাটিমন জাতের আম প্রায় সারা বছর পাওয়া যায়। এটি অনেক সুস্বাদু ও রসালো। যার ফলে অসময়ে আম খেতে পেয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেন। বর্তমানে আম্রপালি ও কার্টিমন জাতের আম সারাদেশে সাড়া পড়েছে। যারা এ ধরণের আম চাষ করবেন তাদেরকে উপজেলা কৃষি অধিদফতর থেকে সকল প্রকার পরামর্শ ও সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রবল স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
প্রবল স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

যমুনা নদীতে প্রবল স্রোত ও বড় বড় ঢেউয়ের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ Read more

প্রাথমিকের উপবৃত্তির টাকা বিতরণ নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকের উপবৃত্তির টাকা বিতরণ নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা এখন থেকে তাদের অভিভাবকদের পছন্দের মোবাইল ব্যাংকিং হিসাবে যাবে। আগে পুরো অর্থ যেত শুধু নগদের Read more

সীমান্তরক্ষীদের বদন্যতায় শেষ বারের মত মৃত বাবার মুখ দেখলো মেয়ে
সীমান্তরক্ষীদের বদন্যতায় শেষ বারের মত মৃত বাবার মুখ দেখলো মেয়ে

বাবার বাড়ি ভারতে, বিয়ে হয়েছে বাংলাদেশে। শ্বশুরবাড়ি আর বাবার বাড়ির মাঝে কাঁটাতারের বেড়া। তাই মৃত্যুর সংবাদ পেলেও বাবাকে শেষবারের মতো Read more

রংপুরে বিল থেকে উদ্ধারকৃত নারীর পরিচয় মিলেছে
রংপুরে বিল থেকে উদ্ধারকৃত নারীর পরিচয় মিলেছে

রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের টেক্সেরহাট ভেলাকোবার বিল থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় মিলেছে।নিহত নারীর নাম লিয়া। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল Read more

বাঁচা-মরার ম্যাচে খেলতে পারবেন না মেসি
বাঁচা-মরার ম্যাচে খেলতে পারবেন না মেসি

গেল শনিবার লিগস কাপে নেকাক্সার বিপক্ষে খেলতে নেমে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। তবে ভক্তদের জন্য খুশির খবর যে, আর্জেন্টাইন তারকাকে Read more

‘সোলায়মান লেংটার মেলা’ বন্ধ ঘোষণা প্রশাসনের
‘সোলায়মান লেংটার মেলা’ বন্ধ ঘোষণা প্রশাসনের

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামে শুরু হওয়া বহুল আলোচিত সোলায়মান লেংটার মেলায় মাদক কেনাবেচা, সেবন ও অশ্লীল নৃত্যের আসর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন