পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ( আর এন পি এল) স্ক্র্যাপ শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার(২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটায় প্রায় ২০ একর এরিয়ার স্ক্র্যাপ শেডে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুনে ওখানকার ১৩-১৪টি ডিউটি পোস্ট ক্ষতি হয়ে গেছে। তবে অগ্নিকান্ডের স্থলে অন্তত হাজার টন স্ক্র্যাপসহ লোহা-লক্কর রয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।  খবর পেয়ে কলাপাড়ার ফায়ার সার্ভিস দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পাওয়ার প্লান্টের লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। পাওয়ার প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক সেলিম ভূইয়া জানান, মূল পাওয়ার প্লান্টের কোন ক্ষতি হয়নি। বিষয়টি নাশকতা কি না তা এই মুহূর্তে নিশ্চিত হওয়া যায়নি।কলাপাড়া উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ঘটনাস্থলে রয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৭ বছর পর দেশে ঈদ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১৭ বছর পর দেশে ঈদ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এই জামাতে প্রধানমন্ত্রী নামাজ আদায় করবেন। Read more

সুফল প্রকল্পের অনিয়ম ঢাকতে তথ্য গোপনের অভিযোগ
সুফল প্রকল্পের অনিয়ম ঢাকতে তথ্য গোপনের অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জ রেঞ্জ অফিসের টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে অনিয়মের অভিযোগ আড়াল করতে তথ্য গোপনের প্রবণতা দেখা গেছে। পর্যাপ্ত Read more

রাজধানীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
রাজধানীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

রাজধানীর পুরান ঢাকায় টিউশনির বাসা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় Read more

ক্ষমতার ভারসাম্যে মানবিক ভবিষ্যতের সন্ধানে
ক্ষমতার ভারসাম্যে মানবিক ভবিষ্যতের সন্ধানে

একটি কার্যকর ন্যায়বিচার ব্যবস্থা, যা সত্যিকার অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা করে, শান্তি স্থাপন, রাষ্ট্র নির্মাণ ও সংঘাত-পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়ার মূলভিত্তি Read more

ঢাকার আবহাওয়া নিয়ে যা জানাল অধিদপ্তর
ঢাকার আবহাওয়া নিয়ে যা জানাল অধিদপ্তর

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল Read more

ট্রান্সফরমার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু
ট্রান্সফরমার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

বরগুনার আমতলীতে ট্রান্সফরমার স্থাপনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এক লাইনম্যান নিহত হয়েছেন। নিহত লাইনম্যানের নাম কাজী বায়েজিদ হোসেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন