বিশ্বের অন্যতম সেরা বাইক হারলি ডেভিডসন নিয়ে ছুটছেন যুবক। দূর থেকে দেখলে এমনটি ভেবে নিতে পারেন যে কেউ। তবে আসলে এটি একটি পরিত্যক্ত জিনিস দিয়ে তৈরি করা মোটরসাইকেল। আর এ মোটরসাইকেল তৈরি করে রীতিমতো হৈ চৈ ফেলে দিয়েছেন আজিম নামের এক যুবক। তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাবনা পাড়া গ্রামের বাসিন্দা। মাএ ৪০ হাজার টাকা খরচ করে চার-পাঁচ লাখ টাকার মোটরসাইকেলে রূপ দিয়েছেন। যা এলাকার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিন এলাকা ও আশপাশ থেকে হারলি ডেভিডসন নামক বাইকটি দেখতে আসছেন তার বাড়িতে। অনেকে বাইকের সঙ্গে সেলফিও তুলছেন। সরেজমিনে আজিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে গিয়ে আজিম ও তার বাবার সঙ্গে আলাপ করে জানা গেছে, আজিমের স্বপ্ন ছিল মোটরবাইক কেনার। কিন্তু অনটনের সংসারে সেই স্বপ্ন বাস্তব করা দুঃসাধ্য। তবে ইচ্ছে থাকলে দুধের স্বাদ ঘোলেও যে মেটানো যায় তারই যেন উদাহারণ আজিমের হারলি ডেভিডসন। আর এ কাজে আজিমের পাশে থেকে সহযোগিতা করেন তার বাবা আঃ মান্নান।মোটরসাইকেলের অবয়ব তৈরি করতে প্রথমেই লাগানো হয়েছে জেনারেটর ইঞ্জিন। পরে বিভিন্ন রড হাইসের চাকা অটোর চাকা দিয়ে বাইকের বডি তৈরা করা হয়। বিভিন্ন উপকরণে তৈরি এই মোটরসাইকেলটি দেখে মুগ্ধ এলাকাবাসী। তার এমন সৃষ্টিকর্মে খুশি সবাই। আজিম জানান, প্রায় দেড় মাস পরিশ্রম করার পর মোটরবাইকের আদলে রূপ দেওয়া সম্ভব হয়েছে। এই সময়ে প্রতিদিন কাজের ফাঁকে সময় বাঁচিয়ে মোটরসাইকেল তৈরিতে সময় দেন তিনি। বাইকটির পুরো কাজ কমপ্লিট হতে ৭০ থেকে ৮০ হাজার টাকা খরচ হবে। আর এখন এই মোটরবাইক দিয়েই বাড়ি থেকে বিভিন্ন কাজকর্মে যাচ্ছেন, বাজার করেন ঘুরতেও বের হন। মাত্র ১লিটার পেট্রোল খরচ করে ৫০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন। গ্রামটির আজিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দু চাকা স্বপ্নের মালিক আঃ মান্নান মিয়ার দুই মেয়ে ও এক ছেলের মধ্যে দ্বিতীয় আজিম। স্থানীয় আলিয়া মাদ্রাসায় অনার্স থার্ড ইয়ারে পড়ছেন। পড়াশুনার পাশাপাশি বাবার ব্যবসায় সহযোগিতা করেন। ছোটবেলা থেকেই উদ্ভাবনী শক্তি প্রকট আজিমের। ফেলে দেওয়া নানা জিনিস থেকে বানিয়ে ফেলতেন নানা খেলনা ও উপকরণ। নিজের তৈরি করা খেলনা দিয়েই খেলতেন তিনি। ল্যাম্বারগিনি গাড়ির আদলে গাড়ি, নৌকা, বিভিন্ন প্রতিকৃতি তৈরি করছেন অনেকদিন ধরে। যার সব কিছুই সখের বসে।আজিমের বাবা আঃ মান্নান বলেন, ছোটবেলা থেকেই আজিম পড়ালেখার পাশাপাশি নানা জিনিস বানাতো। আমার ছেলে পরিত্যক্ত জিনিস দিয়ে বাইক বানিয়েছে, মানুষ দেখতে আসছে খুব ভালো লাগছে। আজিমের মামা মো. মিজানুর রহমান সুজন বলেন, পড়ালেখা ও কাজকর্মের পাশাপাশি অপ্রয়োজনীয় জিনিস বানানো নিয়ে আজিম ব্যস্ত থাকায় খুব রাগ হতো। কিন্তু তার এ ধরনের প্রতিভাতে আমি এবং  এলাকার মানুষ অত্যন্ত খুশি।স্থানীয় সদর ইউপি সদস্য বরুণ কুমার সাহা (সাগর) বলেন, অনেক ধরনের প্রতিভা গ্রামে লুকিয়ে থাকে। আজিমের প্রতিভা দেখে অন্যরাও অনুপ্রাণিত হতে পারে। সরকারি পর্যায় থেকে তাকে সহযোগিতা করলে ভালো কিছু হতে পারে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মৌলিক বিষয়গুলোতে ঐকমত্যে আসার তাগিদ আলী রীয়াজের
মৌলিক বিষয়গুলোতে ঐকমত্যে আসার তাগিদ আলী রীয়াজের

রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসার বিষয়ে তাগিদ দিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। এসময় তিনি  চলতি মাসের Read more

আগে তাজমহল মন্দির ছিল, দাবি ভারতীয় মন্ত্রীর
আগে তাজমহল মন্দির ছিল, দাবি ভারতীয় মন্ত্রীর

বিশ্বের অন্যতম বিস্ময়কর স্থাপনা তাজমহল নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের নগর প্রশাসনমন্ত্রী ও বিজেপির Read more

মির্জাপুরে স্বামীকে অপহরণ করে ৪ লাখ টাকা চাঁদা দাবি, স্ত্রীসহ গ্রেপ্তার ৬
মির্জাপুরে স্বামীকে অপহরণ করে ৪ লাখ টাকা চাঁদা দাবি, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীকে অপরহণ করিয়ে ৪ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে অভিযুক্ত নারীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে Read more

নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার

নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে পুলিশ। Read more

জয়পুরহাটে অটোরাইস মিলে দুর্ঘটনায় আলিম পরীক্ষার্থীর মৃত্যু
জয়পুরহাটে অটোরাইস মিলে দুর্ঘটনায় আলিম পরীক্ষার্থীর মৃত্যু

জয়পুরহাটের কালাইয়ে অটোরাইচ মিলে কাজ করার সময় তুষের ভাপারে পড়ে প্রাণ হারিয়েছেন আতিকুর রহমান নাসিম (১৯) নামে এক আলিম পরীক্ষার্থী। বুধবার Read more

কাউখালীতে অর্ধ লক্ষাধিক টাকার বেড় জাল জব্দ করেছে প্রশাসন
কাউখালীতে অর্ধ লক্ষাধিক টাকার বেড় জাল জব্দ করেছে প্রশাসন

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় অর্ধ লক্ষ টাকার অবৈধ জাল উদ্ধার করে।জাটকা সংরক্ষন উপলক্ষে রবিবার (৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন