নোয়াখালীর সদর উপজেলায় বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে নোয়াখালী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের দালাল বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত নুরুল আমিন কালা (৪২) উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সল্যাঘটিয়া গ্রামের নূর আহমেদ ছেলে।স্থানীয়রা জানায়, বেলা পৌনে ১১টার দিকে আবুল কালামসহ চার দিনমজুর জালিয়াল গ্রামের দালাল বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন। সকাল সাড়ে ৯টা থেকে বৃষ্টি শুরু হলে পৌনে ১১টার দিকে তাদের পাশে বিকট শব্দে একটি বজ্রপাত হয়। এ সময় তিন দিনমজুর দৌঁড়ে নিরাপদে চলে যেতে সক্ষম হলেও নুরুল আমিনের হাতে গাছ কাটার করাত থাকায় তিনি নিরাপদে যেতে পারেননি। এসময় বজ্রপাতের শব্দে তার যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়, চোখ ও কান দিয়ে রক্তক্ষরণ হয় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে সুধারাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) রহমান মন্জুর বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  নোয়াখালী আওহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, জেলা শহর মাইজদীতে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিন ঘন্টায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানান তিনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৮২ কিমি বেগে জ্যামাইকায় আঘাত হানতে চলেছে মেলিসা
২৮২ কিমি বেগে জ্যামাইকায় আঘাত হানতে চলেছে মেলিসা

চলতি বছরের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হারিকেন মেলিসা ধেয়ে যাচ্ছে ক্যারিবীয় সাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র জ্যামাইকার দিকে। ইতোমধ্যেই সেখানে অন্তত তিনজনের Read more

ওমরাহ শেষে ঘরে ফেরা হলো না আজাদের
ওমরাহ শেষে ঘরে ফেরা হলো না আজাদের

পবিত্র ওমরাহ পালন শেষে নিজ জেলা নোয়াখালীতে পৌঁছালেও ঘরে ফেরা হলো না ব্যবসায়ী আজাদের। বাড়ি থেকে আর মাত্র ২০ কিলোমিটার Read more

ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে নবাবগঞ্জে গাড়ি চালকের মৃত্যু
ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে নবাবগঞ্জে গাড়ি চালকের মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে নিচে চাপা পড়ে নাইমুল হাসান (১৮) নামে এক যুবক নিহত Read more

আজ বিশ্ব মা দিবস
আজ বিশ্ব মা দিবস

পৃথিবীর মধুরতম ডাক হলো মা। ছোট্ট এ শব্দের ভেতরে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসা। শৈশব Read more

‘ডাক্তার’ সেজে প্রতারণা: মানিকগঞ্জে আ.লীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা
‘ডাক্তার’ সেজে প্রতারণা: মানিকগঞ্জে আ.লীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের পাশে দ্যা নিউ গ্রীন লাইফ হাসপাতাল। এখানে বসেই দিনের পর দিন চিকিৎসার নামে প্রতারণা চালিয়ে যাচ্ছিলো Read more

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৯৪ ফিলিস্তিনির
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৯৪ ফিলিস্তিনির

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে আরও ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাড়ে তিন শতাধিক। এতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন