প্লাস্টিকের বিনিময়ে পাওয়া যাচ্ছে দৃষ্টিনন্দন গাছ উপহার। বিশ্ব ধরিত্রী দিবসকে কেন্দ্র করে পরিবেশ সচেতনতা বাড়াতে এমন উদ্ভাবনী উদ্যোগ নিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন নির্ভয় ফাউন্ডেশন।রবিবার (২৭ এপ্রিল) নজরুল বিশ্ববিদ্যালয়ে পরিচালিত ক্যাম্পেইনে নির্দিষ্ট পরিমাণ প্লাস্টিক জমা দিলেই যে কেউ পেতে পারেন একটি গাছ, যা পরিবেশ রক্ষার পাশাপাশি সবুজের প্রতি মানুষের আগ্রহ বাড়াচ্ছে।নির্ভয় ফাউন্ডেশনের সদস্য তাসনিয়া হাসান ইভা বলেন, ‘পরিবেশ থেকে প্লাস্টিকের মাত্রা কমিয়ে সবুজের বার্তা ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। এই উদ্যোগের মাধ্যমে আমরা সামাজিক সচেতনতা তৈরি করতে চাই। সংগৃহিত প্লাস্টিক দিয়ে সচেতনতামূলক স্ট্রাকচার তৈরি করা হবে, যা ভবিষ্যতে আরও প্রচারাভিযানে ব্যবহৃত হবে।’এই ক্যাম্পেইনের অংশ হিসেবে নির্ভয় ফাউন্ডেশন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ সচেতনতামূলক সেমিনারের আয়োজন করেছে। এসব সেমিনারে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন, গাছ লাগানো ও টেকসই জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হচ্ছে।নির্ভয় ফাউন্ডেশনের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই প্লাস্টিক জমা দিয়ে গাছ নিয়ে যাচ্ছেন এবং পরিবেশ রক্ষায় নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করছেন। সংগঠনটির এমন উদ্যোগকে শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণে একটি পথপ্রদর্শক পদক্ষেপ হিসেবে দেখছেন।নির্ভয় ফাউন্ডেশন জানিয়েছে, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে পরিবেশ সচেতনতার বীজ বপন করা সম্ভব হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হারিয়ে যাওয়া যুবককে খুঁজে পেল ৩ বিজিবি
হারিয়ে যাওয়া যুবককে খুঁজে পেল ৩ বিজিবি

খাগড়াছড়িতে মানসিক রোগে আক্রান্ত এক যুবককে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জীবিত অবস্থায় উদ্ধার করেছে ৩ বিজিবি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) খাগড়াছড়ি Read more

হয়রানি রোধে যাত্রা শুরু করল ‘নাগরিক সেবা বাংলাদেশ’
হয়রানি রোধে যাত্রা শুরু করল ‘নাগরিক সেবা বাংলাদেশ’

সরকারি বিভিন্ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনলাইনে ‘এক ঠিকানায় সকল নাগরিক সেবা’ স্লোগানে যাত্রা শুরু করেছে ‘নাগরিক সেবা Read more

কনের বাড়িতে বরযাত্রী, ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো দুটি বাল্যবিবাহ
কনের বাড়িতে বরযাত্রী, ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো দুটি বাল্যবিবাহ

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে দুই নাবালিকাকে বিয়ে দেওয়া হচ্ছে খবর পেয়ে তাদের বাল্যবিবাহ বন্ধ করেছে চৌহালী উপজেলা প্রশাসন।শুক্রবার (১১ জুলাই) Read more

গল টেস্টের দ্বিতীয় দিনে দারুণ শুরু বাংলাদেশের
গল টেস্টের দ্বিতীয় দিনে দারুণ শুরু বাংলাদেশের

গল টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটি দারুণ কাটিয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ব্যক্তিগত ১৫০ ছোঁয়ার আগেই সাজঘরে ফিরলেও, লিটন দাসকে Read more

কেরানীগঞ্জে এলিভেটেড এক্সপ্রেসওয়ের রুট পরিবর্তনের দাবিতে বিক্ষোভ
কেরানীগঞ্জে এলিভেটেড এক্সপ্রেসওয়ের রুট পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের সম্ভাব্য রুট পরিবর্তনের দাবিতে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে অবরোধ বিক্ষোভ মিছিল করে এলকাবাসী। রবিবার (১০ আগস্ট) দক্ষিণ Read more

এশিয়া কাপ খেলবেন ‘শোয়েব আখতার’
এশিয়া কাপ খেলবেন ‘শোয়েব আখতার’

এশিয়া কাপ শুরু হতে আর বেশি দেরী নেই। আগামী ৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এশিয়ান ক্রিকেটের  শ্রেষ্ঠত্বের এই আসর। এরই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন