দেশের ৮ বিভাগেই আজ বৃষ্টি হতে পারে। তবে রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।আবহাওয়াবিদ ড. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।বৃষ্টিপাতের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।অপর এক পূর্বাভাসে বলা হয়েছে, গত ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আগামী ৬ ঘণ্টায় হালকা বৃষ্টি হতে পারে।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একইসঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতে তাপমাত্রা কমতে পারে। এছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।এদিকে, সন্ধ্যা ৬টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এছাড়া গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারেক রহমানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
তারেক রহমানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গুলশানে Read more

ফের ভাইরাল ‘হাসিম’ জুটি, দেখা গেলো একই কনসার্টে
ফের ভাইরাল ‘হাসিম’ জুটি, দেখা গেলো একই কনসার্টে

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহারের পুরোনো সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই ভক্তদের মধ্যে। সম্প্রতি আসিমের এক কনসার্টে Read more

মুন্সিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাহত যুবক নিহত
মুন্সিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাহত যুবক নিহত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুই গ্রুপের সংঘর্ষের ছুরিকাহত হয়ে ১৭ দিন পর কাউছার খান (২০) নামে এক যুবক মারা গেছেন।শনিবার (২৪ আগস্ট) Read more

ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ সেবা চালু সৌদি আরবের
ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ সেবা চালু সৌদি আরবের

বিদেশি যাত্রীদের জন্য ওমরাহ সেবায় নতুন সুবিধা চালু করেছে সৌদি আরব। বুধবার (২০ আগস্ট) বিশেষ অনলাইন সেবা ‘নুসুক ওমরাহ’ চালু Read more

ঢাকায় জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ব্লকেড কর্মসূচি
ঢাকায় জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ব্লকেড কর্মসূচি

ঢাকার মানিক মিয়া এভিনিউতে জুলাই যোদ্ধাদের উপর পুলিশি হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ব্লকেড কর্মসূচি পালন করেছে জুলাই যোদ্ধারা। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে Read more

কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান, করবেন শহীদ ওয়াসিমের কবর জিয়ারত
কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান, করবেন শহীদ ওয়াসিমের কবর জিয়ারত

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বিষয়টি নিশ্চিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন