কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। দু’দেশের মধ্যে যুদ্ধ বাধার আশঙ্কাও তৈরি হয়েছে। তবে পাকিস্তানের অনেক রাজনীতিবিদ পেহেলগাম হামলাকে ‘ফলস ফ্ল্যাগ’ হামলা বলে অভিহিত করেছেন।  অর্থাৎ, এ হামলার পেছনে ভারতকেই দায়ী করেছেন তারা।  এবার এ বিষয়ে মুখ খুলেছেন একজন ভারতীয় সেনা। তিনি জানান, হামলার লক্ষণগুলো ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশনের সম্ভাবনার ইঙ্গিত দেয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অশোক কুমার নামে এই ভারতীয় সেনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এ হামলা হতে পারে বলে তিনি মন্তব্য করেন।ভিডিওতে এই ভারতীয় সেনা বলেন, ‘আমি অশোক কুমার, ভারতীয় সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের বিচারের জন্য হাজির হয়েছি; যা আমার বিবেককে তাড়া করছে। পেহেলগাম হামলা- জনগণকে যা দেখানো হচ্ছে তা সম্পূর্ণ সত্য নয়।  হামলায় গোয়েন্দা তথ্যের ব্যর্থতা ও মিডিয়ার গল্প- এসব কিছু গভীর প্রশ্নের জন্ম দেয়। আমার সৈনিক জীবনে আমি বহু অপারেশন দেখেছি কিন্তু এটা ছিল একেবারে ভিন্ন। এর লক্ষণগুলো ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশনের সম্ভাবনার ইঙ্গিত দেয়।  এমন এক হামলা যা বাইরে থেকে ‘জঙ্গি’ হামলার মতো দেখায় কিন্তু বাস্তবে অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্যকে হাসিল করে। সবচেয়ে সত্য কথা হলো এই- আমাদের সৈনিক, আমাদের সিপাহি কয়েক ঘণ্টা আহত অবস্থায় মাটিতে পড়েছিল কিন্তু তাদের উঠানোর জন্য কেউ আসেনি। কোনো মেডিকেল সাহায্য, কোনো কমান্ডো অফিসার আসেনি। এমন লাগছিল যেন, তা আগে থেকেই সাজানো ছিল। ’ অশোক কুমার আরও বলেন, ‘একজন সৈনিক হিসেবে আমার কর্তব্য শুধু সীমান্ত রক্ষা করা নয় বরং সত্যকেও রক্ষা করা।  ধোঁকার সামনে চুপ থাকা দেশপ্রেম নয়। সত্য প্রকাশ হওয়া উচিত, তা যত কঠিনই হোক না কেন।তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিও এবং অশোক কুমারের পরিচয়ের সত্যতা যাচাই করতে পারেনি সময়ের কণ্ঠস্বর।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় ভুল অপারেশনে নবজাতকের মৃত্যুর অভিযোগ
কুমিল্লায় ভুল অপারেশনে নবজাতকের মৃত্যুর অভিযোগ

কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভুল অপারেশনে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১৪ জুন) সন্ধ্যায় নগরীর টমছমব্রীজ এলাকার 'কুমিল্লা Read more

এসএসসি পাশেই ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি
এসএসসি পাশেই ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি

ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডে ‘নারী হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের Read more

গ্রিড বিপর্যয়: তদন্তে ৮ সদস্যের কমিটি গঠন
গ্রিড বিপর্যয়: তদন্তে ৮ সদস্যের কমিটি গঠন

খুলনা অঞ্চলে গ্রিড বিপর্যয়ের ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।রবিবার (২৭ এপ্রিল) এক অফিস আদেশে Read more

রিশাদের ঝড়ে ২১৩ রানে থামল বাংলাদেশ
রিশাদের ঝড়ে ২১৩ রানে থামল বাংলাদেশ

মিরপুরের ‘কালো পিচে’ ব্যাট হাতে খুব বেশি আলো ছড়াতে পারেনি বাংলাদেশ। তবে শেষ দিকে রিশাদ হোসেনের ব্যাটে ঝলক দেখিয়ে তিন Read more

মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশিসহ ১৩৪ জন আটক
মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশিসহ ১৩৪ জন আটক

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (IDM) কুয়ালালামপুর শহরের একটি শপিং মলে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে ২৬ বাংলাদেশিসহ ১৪৩ জন অবৈধ অভিবাসী আটক Read more

ঐতিহ্যের ছায়ায় শিক্ষা: নাগরপুরের জমিদার বাড়ি এখন কলেজ
ঐতিহ্যের ছায়ায় শিক্ষা: নাগরপুরের জমিদার বাড়ি এখন কলেজ

“ঐতিহ্য যেখানে জ্ঞানচর্চার উৎস” এই স্লোগান যেন মূর্ত হয়ে উঠেছে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার প্রাচীন চৌধুরী জমিদার বাড়িকে ঘিরে। এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন