ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ক্রমেই উত্তেজনা বাড়ছে ভারত-পাকিস্তানের মধ্যে। ইতোমধ্যেই দুই দেশ পরস্পরের বিরুদ্ধে বেশ কিছু প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে। সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে একাধিকবার গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে। সেইসঙ্গে পাল্টাপাল্টি দোষারোপ এবং হুমকি-ধামকি তো চলছেই। এমন পরিস্থিতিতে পাকিস্তানের দিক থেকে যেকোন মুহূর্তে বড় ধরনের হামলার আশঙ্কা করছেন ভারতের সীমান্তবর্তী অঞ্চলের গ্রামের বাসিন্দারা। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আত্মরক্ষার্থে নিজেদের বাঙ্কারগুলো পরিষ্কার ও প্রস্তুত করছেন তারা। শনিবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এমনই তথ্য দিয়েছে ভাস্কর লাইভ। ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, জম্মু-কাশ্মীরের পুঞ্চ বিভাগে উত্তেজনা চরমে উঠেছে। ভারতীয় সীমান্তের শেষ প্রান্তে অবস্থিত সালোত্রি গ্রামে উত্তেজনা বেশি। সেখানে ইতিমধ্যে গত দুইদিন গোলাগুলি হয়েছে। এ অবস্থায় সম্ভাব্য বড় হামলা থেকে বাঁচতে তাদের কমিউনিটি বাঙ্কারগুলো পরিষ্কার ও প্রস্তুত করছেন গ্রামটির বাসিন্দারা। লাইন অব কন্ট্রোলের (এলওসি) খুব কাছাকাছি থাকায় বেশি শঙ্কার মধ্যে আছেন তারা।সরকারি এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, পাকিস্তানি সেনারা এই মুহূর্তে হালকা অস্ত্র দিয়ে ভারতীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে গুলি ছুড়েছে। এর জবাবে ভারতীয় সেনাবাহিনীও কঠোর জবাব দিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।সালোত্রির বাসিন্দারা জানিয়েছেন, ভারত সরকার তাদের এসব বাঙ্কার বানিয়ে দিয়েছে। বাঙ্কারগুলো অনেক শক্তপোক্ত তো বটেই, সেইসঙ্গে বুলেটপ্রুফ। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার ভল্ট ভেঙে টাকা চুরি
ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার ভল্ট ভেঙে টাকা চুরি

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার জানালার গ্রিল কেটে টাকা চুরির ঘটনা ঘটেছে।এজেন্ট ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, Read more

নীলফামারীতে সিজারের বিল দিতে না পারায় ‘বাচ্চা বিক্রির’ চাপ!
নীলফামারীতে সিজারের বিল দিতে না পারায় ‘বাচ্চা বিক্রির’ চাপ!

নীলফামারীর ডোমার উপজেলার একটি প্রাইভেট ক্লিনিকে সিজারের পর ক্লিনিকের বিল পরিশোধ করতে না পারায় নবজাতক বিক্রি করার জন্য স্বজনদের ওপর Read more

১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বৈঠক আজ
১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বৈঠক আজ

এক যুগের বেশি সময় পর ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। পারস্পরিক বোঝাপোড়া আর রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে Read more

ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার যুদ্ধ শুরু হতে পারে: ট্রাম্প
ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার যুদ্ধ শুরু হতে পারে: ট্রাম্প

ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার যুদ্ধ বাঁধতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ‘দিন শেষ হয়ে আসছে’ Read more

জাকসু নির্বাচন: পদত্যাগ করলেন আরেক নির্বাচন কমিশনার  
জাকসু নির্বাচন: পদত্যাগ করলেন আরেক নির্বাচন কমিশনার  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন কমিশনের আরেক সদস্য ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগ করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর)  দুপুর ২টার Read more

বন্ধুকে ভিডিও কলে রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
বন্ধুকে ভিডিও কলে রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বন্ধুকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফাহিমা সুলতানা মারিয়া নামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন