সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্য়ক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির পুলিশ সংস্কার কমিশন এর সদস্য সচিব সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান বলেন, চাঁদাবাজির কথা না বলে ভিক্ষার কথা বলবেন কারণ চাঁদাবাজির চেয়ে ভিক্ষা করা ভালো। শ্রমিকদের নামে টাকা উঠিয়ে যা ইচ্ছে তা করবেন তা মেনে নেওয়া যাবে না। তিনি আরো বলেন, বর্তমানে যে সবচেয়ে বড় চাঁদাবাজ সে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে এবং সবচেয়ে যে বড় দখলদার সে দখলদারত্বের বিরুদ্ধে কথা বলে। যে টাকা শ্রমিকের নাম দিয়ে নেওয়া হয় সেই টাকা যেন যথাযথ ভাবে শ্রমিকদের জন্য খরচ করা হয় সেক্ষেত্রে অডিট এর ব্যবস্থা করার আহ্বান জানান শ্রমিক সংগঠনের প্রতি। শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে উল্লাপাড়া পৌর শহরের মেজবান রেস্টুরেন্টে বক্তব্যে এ কথা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নসিব হাসানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরাঞ্চলের আঞ্চলিক কমিটির আহ্বায়ক আব্দুল হামিদ মিটুল, সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি এম, এ ওহাব, সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিকের সভাপতি সুলতান মাহমুদ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁশখালীতে দিনমজুরের জমি দখলের অভিযোগ
বাঁশখালীতে দিনমজুরের জমি দখলের অভিযোগ

বাঁশখালীতে বিএনপি নেতার সহযোগিতায় ছরওয়ার আলম নামের এক দিনমজুরের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। দখল করা জায়গায় বর্তমানে স্থাপনা নির্মাণের Read more

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষ, অর্ধশত ককটেল বিস্ফোরণ
মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষ, অর্ধশত ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশত ককটেল বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে। ভাঙচুর করা হয় Read more

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে শীতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ঘাটে Read more

কুমিল্লায় কোরবানির হাটে ১,৫০০ কোটি টাকার লেনদেনের সম্ভাবনা
কুমিল্লায় কোরবানির হাটে ১,৫০০ কোটি টাকার লেনদেনের সম্ভাবনা

ঈদুল আজহা সামনে রেখে কুমিল্লায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলা প্রাণিসম্পদ বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, চলতি মৌসুমে জেলার হাটগুলোতে Read more

‘কেউ কথা রাখেনি’-আক্ষেপ অলিম্পিকে স্বর্ণজয়ী পাকিস্তানি তারকার
‘কেউ কথা রাখেনি’-আক্ষেপ অলিম্পিকে স্বর্ণজয়ী পাকিস্তানি তারকার

অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে প্রথম স্বর্ণজয়ী হিসেবে ইতিহাস গড়েছিলেন পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম। প্যারিস অলিম্পিকে ভারতের নীরজ চোপড়াকে হারিয়ে স্বর্ণপদক Read more

যশোরে তাপমাত্রা পারদ নামলো ৭ ডিগ্রিতে
যশোরে তাপমাত্রা পারদ নামলো ৭ ডিগ্রিতে

যশোরে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রার পারদ নেমেছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার (৩১ ডিসেম্বর) পর পর দুই দিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন