এক সময় যেই ক্লাবটি শিরোপার জন্য শুধু তাকিয়ে থাকতো, কয়েক মৌসুম পর পরই পরতো ‘রেলিগেশনে’ সেই ক্লাবটিই এখন ইংলিশ ফুটবলের আলোচনার শীর্ষে। বলছি ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসের কথা। মাত্র তিন মাসের ব্যবধানে দ্বিতীয় ট্রফি জিতে আরও একবার নিজেদের জানান দিল তারা।রোববার (১০ আগস্ট) কমিউনিটি শিল্ডের ফাইনালে লিভারপুলকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপাটি ঘরে তুলল প্যালেস।এর আগে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ২-২ সমতায় শেষ হয় নির্ধারিত সময়। ফলে ম্যাচ গড়াই পেনাল্টি শুটআউটে। সেখানেই ৩-২ ব্যবধানে জিতে ইতিহাস লেখে দলটি। ম্যাচের শুরুতে দুইবার এগিয়ে গিয়েও শেষ রক্ষা করতে পারেনি লিভারপুল।ম্যাচের শুরুতেই লিভারপুলকে এগিয়ে নেন উগো একিতিকে। মাত্র ৪ মিনিটেই প্যালেসের ডেডলক ভাঙেন তিনি। তবে এরপর ঘুরে দাঁড়াই ক্রিস্টাল প্যালেস। ১৭তম মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান জ্যঁ ফিলিপ মাতেতা। তবে সেই স্বস্ত্বি বেশিক্ষণ স্থায়ী হয়নি। এর মাত্র ৪ মিনিট পরই আবারও এগিয়ে যায় ‘অলরেডরা’। এবার তাদের হয়ে গোল করেন জেরেমি ফ্রিমপং। এরপর দ্বিতীয়ার্ধে ইসমাইলা সার ব্যবধান আবারও সমতায় আনেন। লিভারপুলের রক্ষণভাগের ভুল আর প্যালেসের চাপ ধীরে ধীরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।নির্ধারিত ৯০ মিনিটে ফলাফল না আসলে ম্যাচ গড়াই অতিরিক্ত সময়ে। যেখানে সমাধান না হলে পেনাল্টি শুট আউটে সমাধান হয় ম্যাচের। পেনাল্টি শুটআউটে অবশ্য প্যালেসের ভাগ্য পাল্টে দেন দলটির গোলরক্ষক ডিন হেন্ডারসন। সালাহ, ম্যাক আলিস্টার ও হার্ভি এলিয়ট তিনজনই টাইব্রেকারে গোল করতে ব্যর্থ। এর মধ্যে দুটি শট ঠেকান হেন্ডারসন। আর এতেই জয় নিশ্চিত হয় প্যালেসের। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরাকের কিরকুক বিমানবন্দরে রকেট হামলা
ইরাকের কিরকুক বিমানবন্দরে রকেট হামলা

ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুকের প্রধান বিমানবন্দরে রকেট হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০১ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে কিরকুকে দু’টি বিস্ফোরক Read more

শ্রীপুরে র‍্যাবের গাড়ি আটকে সড়ক অবরোধ, ১৪ জন গ্রেফতার
শ্রীপুরে র‍্যাবের গাড়ি আটকে সড়ক অবরোধ, ১৪ জন গ্রেফতার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় র‍্যাবের গাড়ি আটকে রেখে সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দুইটি পৃথক মামলায় ১৪ জনকে গ্রেফতার করা Read more

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংবাদিক সম্মেলন
নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংবাদিক সম্মেলন

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে নড়াইলে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার Read more

আলফাডাঙ্গায় মাদকসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার
আলফাডাঙ্গায় মাদকসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক বিশেষ অভিযানে মাদকসহ মফিজুল মোল্যা (৫০) নামের এক চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মফিজুল Read more

আত্মসমর্পণ করে মুচলেকায় জামিন পেলেন অপু বিশ্বাস
আত্মসমর্পণ করে মুচলেকায় জামিন পেলেন অপু বিশ্বাস

রাজধানীর ভাটারা থানা এলাকায় এনামুল হক হত্যা মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আদালত ১০ হাজার টাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন