নওগাঁর বদলগাছীতে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় আব্দুল করিম ওরফে চয়েন (৩৮) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে বদলগাছী থানা পুলিশ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তোর করে। তিনি গোয়ালভিটা গ্রামের গছিম উদ্দিনের ছেলে। এবং উপজেলার পাহাড়পুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়াডের ইউপি সদস্য। পুলিশ জানায়, ইউপি সদস্য করিমের স্ত্রী বাদী হয়ে জয়পুরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনের তিন ধারায় মামলা দায়ের করেন। আদালত ২০২৪ সালের করিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী আজ দুপুরে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার থানায় জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে ডেলিভারি সার্ভিস ঘরে মিটিং করছিলো। এ সময় সেখান থেকে তাকে গ্রেপ্তার করে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৭ হাজার টাকা
আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৭ হাজার টাকা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদরে অবৈধ পার্কিং, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ফল বিক্রি, ওজনে অনিয়ম, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমাণ Read more

পামওয়েল প্ল্যান্টে বিস্ফোরণে প্রবাসী বাংলাদেশিসহ আহত ৪
পামওয়েল প্ল্যান্টে বিস্ফোরণে প্রবাসী বাংলাদেশিসহ আহত ৪

মালয়েশিয়ায় একটি পামওয়েল কারখানার স্টিম বয়লার বিস্ফোরণে এক বাংলাদেশিসহ চারজন কর্মী দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।মালয় সংবাদমাধ্যম সিনার হারিয়ানের এক Read more

মাত্র ৭ দিনে পাসপোর্ট হাতে পাবেন যেভাবে
মাত্র ৭ দিনে পাসপোর্ট হাতে পাবেন যেভাবে

ই-পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া আরো সহজ এবং সম্পূর্ণরূপে কাগজবিহীন করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ Read more

ফুলবাড়ীতে ভারতীয় ইস্কাফ মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার
ফুলবাড়ীতে ভারতীয় ইস্কাফ মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২০ বোতল ভারতীয় ইস্কাফ (ফেনসিডিলের বিকল্প নেশা) সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।বুধবার Read more

মারা গেছেন থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত
মারা গেছেন থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত

থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্নের মা সাবেক রানি সিরিকিত ৯৩ বছর বয়সে মারা গেছেন।শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ২১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন