গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দেশে বিদ্যুতের চাহিদাও বেড়ে গেছে। এ কারণে সারা দেশেই লোডশেডিং করতে হচ্ছে। তবে গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।শনিবার (২৬ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ ভবনের বিজয় হলে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত জ্বালানি সংকট উত্তরণের পথ শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি।জ্বালানি উপদেষ্টা বলেন, ‘গরমে লোডশেডিং সীমিত পর্যায়ে রাখতে চাই। আমাদের প্রজেকশনে আছে ১৮ হাজার মেগাওয়াট। আমরা আশা করছি, অনেকটা ম্যানেজ করতে পারব। লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে।’তিনি বলেন, এটা স্বল্পমেয়াদের সরকার। জ্বালানির সব কিছুতে অনেক সময় লাগে। এমন কিছু আমরা হাতে নেই যা আমরা করতে পারব না। আমরা অগ্রাধিকার নিয়েছি বকেয়া পরিশোধের। বিল পেমেন্ট না করলে কোন দেশ ব্যবসা করবে!গ্যাস চুরি ও এলএনজি আমদানির বিষয়ে উপদেষ্টা বলেন, আগামী দুই মাসের মধ্যে সিস্টেম লস ৫০ শতাংশ কমাতে হবে। লাইন লিকেজ ছিল সেগুলো ঠিক করা হচ্ছে। গ্যাস চুরির বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা এলএনজি আমদানি পাবলিক প্রাইভেট পার্টনারশিপে করার সিদ্ধান্ত নিয়েছি।জ্বালানি তেলের মূল্য নির্ধারণ বিইআরসিকে দেওয়া হচ্ছে না কেন, এমন প্রশ্নের উত্তরে ফাওজুল কবির বলেন, আমরা চিন্তা করছি, মন্ত্রণালয় আছে, কারণ তেলের দাম হঠাৎ করে বেড়ে যায়। আবার আপনারাই বলতে পারেন তেলের দাম কমছে না কেন! এটার জন্য প্রতিবেশী দেশের দাম আর ভর্তুকির বিষয় থাকে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব’, মৌসুমীর জন্মদিনে ওমর সানী
‘দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব’, মৌসুমীর জন্মদিনে ওমর সানী

ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা আরিফা পারভীন মৌসুমী। আজ সোমবার (৩ নভেম্বর) ৫২ বছর বয়স পূর্ণ করলেন এই অভিনেত্রী। বিশেষ এই Read more

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে দলটির নতুন Read more

‘যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম’
‘যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম’

জীবন থেকে পালাতে চেয়েছিলেন রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদ। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেষ স্ট্যাটাসে Read more

খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য, ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন
খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য, ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা নির্বাহী কর্মকর্তা Read more

ইয়াবা-অস্ত্র-নগদ টাকাসহ আটক ২, টেকনাফে বিজিবির অভিযানে চাঞ্চল্য
ইয়াবা-অস্ত্র-নগদ টাকাসহ আটক ২, টেকনাফে বিজিবির অভিযানে চাঞ্চল্য

কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যরা সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত একটি আলিশান রাজ প্রাসাদে তল্লাশি অভিযান পরিচালনা করে ইয়াবা, নগদ টাকা ও বিভিন্ন Read more

ইকবালকে বাদ দিয়ে হুদাকে মনোনয়ন, প্রতিবাদে বিক্ষোভ
ইকবালকে বাদ দিয়ে হুদাকে মনোনয়ন, প্রতিবাদে বিক্ষোভ

কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে বিএনপি থেকে পূর্ব ঘোষিত প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবালকে পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন