কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই নিজ দেশের ভূখণ্ডের বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। এ নিয়ে তাৎক্ষণিক বিবৃতিতে ‘অসাবধানতাবশত’ এমনটি হয়েছে বলে দাবি করেছে আইএএফ। শুক্রবার (২৫ এপ্রিল) মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরী জেলায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে শিক্ষক মনোজ সাগরের বাড়ির ছাদে একটি ভারী বস্তু পড়ে। সাগর তার সন্তানদের নিয়ে ঘরের ভিতরে খাবার খাচ্ছিলেন। তার স্ত্রী রান্নাঘরে থাকা অবস্থায় বিকট বিস্ফোরণে ছাদটি ফেটে যায় এবং উঠানে প্রায় আট থেকে ১০ ফুট গভীরে একটি গর্ত তৈরি হয়।এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শিবপুরী জেলার পিছোর শহরে বাড়ির দুটি কক্ষ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসাবশেষ কাছাকাছি পার্ক করা একটি গাড়ির উপর পড়েছে। বিস্ফোরণের ফলে কম্পন অনুভূত হয়েছে আশেপাশের বাড়িতেও। ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘেরাও করে রেখেছে পুলিশ।শিবপুরীর পুলিশ সুপার আমান সিং রাঠোর জানিয়েছেন, বাড়িতে থাকা চারজনের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। পুলিশ ও প্রশাসনের দল ঘটনাস্থলে রয়েছে।এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে, আইএএফ বলেছে, বিমান থেকে একটি অ-বিস্ফোরক বায়বীয় স্টোরের অসাবধানতাবশত ড্রপের কারণে এমনটি হয়েছে। সম্পত্তির ক্ষতির জন্য দুঃখ প্রকাশও করেছে তারা। এ ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানায় আইএএফ।এ বিষয়ে সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) প্রশান্ত শর্মা জানান, বস্তুটি কী এবং কোথা থেকে এসেছে তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। তিনি বলেন, ‘এটি অত্যন্ত শক্ত বস্তু বলে মনে হচ্ছে এবং এতে পোড়ার চিহ্ন রয়েছে। এ ঘটনার পর গোয়ালিয়র বিমানঘাঁটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’ এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়ের প্রস্তাবে নারাজ, এসিডে মা-মেয়েসহ দগ্ধ ৩
বিয়ের প্রস্তাবে নারাজ, এসিডে মা-মেয়েসহ দগ্ধ ৩

যশোরের ঝিকরগাছায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মা-মেয়ে ও ছেলে এসিডে দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে Read more

ধামইরহাট সীমান্ত দিয়ে আসছে মাদক, বিস্তার রোধে তেমন নেই কোন অগ্রগতি
ধামইরহাট সীমান্ত দিয়ে আসছে মাদক, বিস্তার রোধে তেমন নেই কোন অগ্রগতি

ধামইরহাট সীমান্ত দিয়ে ধেঁয়ে আসছে মাদক। বিজিবির কড়া অভিযান অব্যাহত থাকার পরেও মাদকের বিস্তার যেন কিছুতেই কমছে না। সীমান্তে মাদকসহ Read more

লঘুচাপের আভাস, বজ্রসহ ভারী বৃষ্টির আশঙ্কার
লঘুচাপের আভাস, বজ্রসহ ভারী বৃষ্টির আশঙ্কার

দেশজুড়ে টানা কয়েকদিন ধরে চলা বৃষ্টির মধ্যে আরও বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজও দেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি Read more

বিদেশে বাংলাদেশের সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
বিদেশে বাংলাদেশের সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। Read more

মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা দেওয়া হচ্ছে না সেই আনিসার
মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা দেওয়া হচ্ছে না সেই আনিসার

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী আনিসা আহমেদের এইচএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষা দেওয়া হচ্ছে না। মায়ের স্ট্রোকের কারণে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন