পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় সেনা-পুলিশ যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের সময় নিহত হয়েছে অন্তত ৬ জন সন্ত্রাসী এবং আহত হয়েছে আরও ৪ জন। দেশটির সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।বিবৃতিতে বলা হয়েছে, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৩ এপ্রিল রাত থেকে ২৪ এপ্রিল রাত পর্যন্ত খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় অভিযান চালিয়েছে সেনা-পুলিশ যৌথ বাহিনী। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সন্ত্রাসবাদ নির্মূলে। অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গুলি বিনিময় হয়েছে। এতে ৬ জন সন্ত্রাসী নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৪ জন।”বিবৃতিতে আরও বলা হয়েছে, “পাকিস্তান তার ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ। যতদিন সন্ত্রাসবাদের শেকড় এদেশে থাকবে, ততদিন অভিযান চলবে।”পাকিস্তানের চার প্রদেশ ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান— এ দু’টি প্রদেশে গত কয়েক বছরে সন্ত্রাসী তৎপরতা ও হামলার নাটকীয় উল্লম্ফন ঘটেছে। খাইবার পাখতুনখোয়া মূলত পাকিস্তানপন্থি তালেবানগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি অঞ্চল। অন্যদিকে বেলুচিস্তানে ব্যাপকভাবে তৎপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)।২০২১ সাল থেকে সন্ত্রাসী হামলার উল্লম্ফন পরিলক্ষিত হচ্ছে পাকিস্তানে। গত বছর ২০২৪ সাল ছিল সবচেয়ে ভয়াবহ বছর। ২০২৪ সালের বছরজুড়ে পাকিস্তানে সন্ত্রাসী হামলা ৪৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শতকরা হিসেবে গত এক দশকের মধ্যে ২০২৪ সালে দেশটিতে সন্ত্রাসী হামলার হার ছিল ৪০ শতাংশ বেশি।এসব হামলায় প্রাণ হারিয়েছেন ৬৮৫ জন সেনা এবং ৯২৭ জন বেসমরিক মানুষ। বিপরীতে গত বছর সেনা-পুলিশ যৌথ অভিযানে নিহত হয়েছে ৯৩৪ জন সন্ত্রাসী।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাণিজ্য মেলা এলাকা থেকে উদ্ধার ৩ শিশু সমাজসেবায় হস্তান্তর
বাণিজ্য মেলা এলাকা থেকে উদ্ধার ৩ শিশু সমাজসেবায় হস্তান্তর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে বাণিজ্য মেলা সংলগ্ন চায়না ক্যাম্প এলাকা থেকে তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। পরে তাদের সমাজসেবা অধিদফতরের Read more

দেশে জ্বালানি সংকট নেই, দাম বাড়ানোরও পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী
দেশে জ্বালানি সংকট নেই, দাম বাড়ানোরও পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী

দেশে এই মুহূর্তে জ্বালানি সংকট নেই এবং জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী Read more

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা: উপসাগরীয় দেশগুলোতে চূড়ান্ত সতর্কতা
ইরানে যুক্তরাষ্ট্রের হামলা: উপসাগরীয় দেশগুলোতে চূড়ান্ত সতর্কতা

ইরানের পারমাণবিক স্থাপনাগুলো থেকে খুব বেশি দূরে নয় পারস্য উপসাগরীয় (গালফ স্টেটস) দেশগুলো। অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি থাকায় সংঘাত Read more

সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রোড ডিভাইডার সাথে ধাক্কা লেগে সেলিম মোল্লা (৩০) নামে এক যুবক Read more

ভয় ও আতঙ্কে পাঠদান চলে সাংবাদিক গনি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ভয় ও আতঙ্কে পাঠদান চলে সাংবাদিক গনি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আবাসন প্রকল্প এলাকায় স্থাপিত সাংবাদিক গনি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ভয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন