২০২৮ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কি আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন ডোনাল্ড ট্রাম্প? এখন থেকেই তা আগাম জানানো সম্ভব নয়। তবে  ট্রাম্পের অনলাইন স্টোরে ‘ট্রাম্প ২০২৮’ লেখা নানা পণ্য সামগ্রী বিক্রি হচ্ছে। ২০২৮ সালে ৮২ তে পা দেবেন ট্রাম্প। সেই নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভবনাকে উড়িয়ে দেননি তিনি। এমনকী, তার জন্য সংবিধান অগ্রাহ্য করতেও রাজি বলে জানিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ট্রাম্প পুত্র এরিক ট্রাম্পকে সোশাল মিডিয়ায় এ রকম একটি ক্যাপ পরা ছবিতে দেখা গেছে। ক্যাপটির দাম ৫০ মার্কিন ডলার।টি-শার্ট পাওয়া যাচ্ছে নীল এবং লাল রংয়ে। দাম ৩৬ মার্কিন ডলার। কাপ ধরার কুজিস মিলছে ১৮ মার্কিন ডলারে।এই পণ্যসামগ্রীর গায়ে লেখা, ‘দ্য ফিউচার লুকস ব্রাইট। রিরাইট দ্য রুলস (ভবিষ্যত উজ্জ্বল দেখাচ্ছে। নতুন করে নিয়ম লেখা হোক)।’ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট চতুর্থবার নির্বাচিত হওয়ার পরে মার্কিন সংবিধানের ২২তম সংশোধন হয়। চতুর্থবারের মেয়াদও শুরুর সময়েই ১৯৪৫ এর ১২ এপ্রিল ৬৩ বছর বয়সী রুজভেল্ট মারা যান।১৯৫১ সালে সংশোধনী পাশ হয়। এতে বলা আছে, ‘কোনো ব্যক্তি দু’বারের বেশি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে পারবেন না।’ ট্রাম্পকে সংবিধানও বদলানোর জন্য কংগ্রেসের দুই সভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় সংশোধনী পাস করাতে হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের ৫০টি স্টেটের মধ্যে অন্তত ৩৮টি থেকে অনুমোদন নিতে হবে, যার সম্ভবনা কম।যদিও ট্রাম্প বলেছেন, তৃতীয়বার নির্বাচিত হওয়ার ‘উপায়’ আছে এবং আবার ভোটে দাঁড়ানো নিয়ে তিনি ‘মস্করা করছেন না’। তবে তিনি এও বলেন, ‘সেসব ভাবার আগে আমাদের বহুদূর পথ পার করতে হবে।’  ট্রাম্প তার রাজনৈতিক ক্যারিয়ারের পাশাপাশি নিজের নামকে একটি ব্র্যান্ডে পরিণত করেছেন। বর্তমানে তার স্টোরে পাওয়া যাচ্ছে মা দিবস উপলক্ষে গোলাপি পায়জামা, ট্রাম্প লোগোযুক্ত পিকলবল প্যাডল, এবং ‘45’ ও ‘47’ নম্বর সংবলিত গহনা। এগুলো তাকে ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দেখায়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরবর্তী সরকারে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই: ড. ইউনূস
পরবর্তী সরকারে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি পরবর্তী নির্বাচিত সরকারের অংশ হতে আগ্রহী নন। তিনি জোর দিয়ে বলেন, তাদের কাজ Read more

তালতলীতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা
তালতলীতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা

বরগুনার তালতলীতে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে।শনিবার (০৫ এপ্রিল) রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে Read more

বিচার ছাড়াই ৩০ বছর ধরে কারাগারে কনু মিয়া!
বিচার ছাড়াই ৩০ বছর ধরে কারাগারে কনু মিয়া!

হত্যা মামলায় বিচার হয়নি, সাজাও হয়নি। কেবল একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে মানসিক রোগী কনু মিয়ার কারাগারে কেটেছে টানা ৩০ বছর, Read more

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমদ
ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বয়ং আল্লাহ ছাড়া ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। শনিবার (৩০ আগস্ট) দুপুরে Read more

অল-স্টার ম্যাচে না খেললে নিষিদ্ধ হতে পারেন মেসি
অল-স্টার ম্যাচে না খেললে নিষিদ্ধ হতে পারেন মেসি

যুক্তরাষ্ট্রে এমএলএস অল-স্টারসের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) মাঠে নামছে লিগা এমএক্স। তবে এ ম্যাচের আগে দুইটি অনুশীলন সেশনে অংশ Read more

যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও সিরিয়া: মার্কিন রাষ্ট্রদূত
যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও সিরিয়া: মার্কিন রাষ্ট্রদূত

সিরিয়ায় ইসরায়েল ও সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন