হত্যা মামলায় বিচার হয়নি, সাজাও হয়নি। কেবল একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে মানসিক রোগী কনু মিয়ার কারাগারে কেটেছে টানা ৩০ বছর, দুই মাস ১৯ দিন। অবশেষে সরকারি আইনি সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হস্তক্ষেপে মুক্তি পাচ্ছেন তিনি।হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সিংহগ্রাম গ্রামের মৃত চিনি মিয়ার ছেলে কনু মিয়া ১৯৯৫ সালের ২৫ মে ঘুমন্ত অবস্থায় কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন তার মা মেজেষ্টর বিবিকে। মানসিক ভারসাম্যহীন কনু মিয়াকে গ্রেপ্তারের পর পরদিন আদালতে মাত্র তিন লাইনের একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। এরপর শুরু হয় তার দীর্ঘ বন্দিজীবন।তবে মানসিক রোগে আক্রান্ত হওয়ায় হাইকোর্টের নির্দেশে মামলার বিচারিক কার্যক্রম স্থগিত ছিল। এতে বছরের পর বছর আটকে থাকেন তিনি। পরিবারের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। অনেকে ধরে নিয়েছিলেন, কনু মিয়া আর বেঁচে নেই।সাম্প্রতিক সময়ে বিষয়টি নজরে আনেন হবিগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মুহম্মাদ আব্বাছ উদ্দিন। তিনি মামলার বাদী মনু মিয়া ও তার ভাই নাসু মিয়ার সঙ্গে যোগাযোগ করে তাদের সহযোগিতায় কনু মিয়ার জামিনের উদ্যোগ নেন।সোমবার (১৪ জুলাই) হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে লিগ্যাল এইডের প্যানেলভুক্ত আইনজীবী অ্যাডভোকেট এমএ মজিদ জামিন আবেদন করলে বিচারক জেসমিন আরা বেগম সেটি মঞ্জুর করেন। এর মধ্য দিয়ে দীর্ঘ তিন দশক পর মুক্তি পাচ্ছেন কনু মিয়া।এ উদ্যোগের জন্য লিগ্যাল এইড অফিসার ও সংশ্লিষ্ট আইনজীবীর প্রতি কৃতজ্ঞতা জানান পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আব্দুল হাই। তিনি বলেন, কনু মিয়া শিগগিরই হবিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পাবেন। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবারের বাজেট ব্যবসাবান্ধব নয়: ডিসিসিআই
এবারের বাজেট ব্যবসাবান্ধব নয়: ডিসিসিআই

এবারের বাজেটকে ব্যবসাবান্ধব মনে করছেন না ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই)। সোমবার (২ জুন) বিকেলে মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে Read more

বাগমারায় উপজেলা পরিষদের অনুষ্ঠানের খাবার খেয়ে ১৫ মুক্তিযোদ্ধা অসুস্থ
বাগমারায় উপজেলা পরিষদের অনুষ্ঠানের খাবার খেয়ে ১৫ মুক্তিযোদ্ধা অসুস্থ

রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসনের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সরবরাহকৃত খাবার খেয়ে অসুস্থ হয়ে  পড়েছেন বীর মুক্তিযোদ্ধা, সংবাদকর্মীরা এমন অভিযোগ  পাওয়া গেছে। Read more

ফুলবাড়ীতে হত্যার ২৩ দিন পর নিহত সবুজের মাথা উদ্ধার
ফুলবাড়ীতে হত্যার ২৩ দিন পর নিহত সবুজের মাথা উদ্ধার

দিনাজপুরের ফুলবাড়ীতে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের ২৩ দিন পর নিহত সাব্বির হোসেন সবুজের মাথা উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার (১৮ অক্টোবর) সকালে Read more

ঘুমন্ত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পলাতক স্বামী
ঘুমন্ত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পলাতক স্বামী

চট্টগ্রামের বাঁশখালীতে মিনু আক্তারকে (৩৫) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে নিহতের স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (১১ এপ্রিল) ভোরে উপজেলার বাহারছড়া Read more

মুন্সিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে যাত্রী নিহত, চালককে গণপিটুনি
মুন্সিগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে যাত্রী নিহত, চালককে গণপিটুনি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত দুই সেতুর মাঝামাঝি অংশে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী Read more

প্রেমিক যুগলের অন্তরঙ্গ ভিডিও ধারণ, দারোয়ানকে ছাদ থেকে ফেলে হত্যা
প্রেমিক যুগলের অন্তরঙ্গ ভিডিও ধারণ, দারোয়ানকে ছাদ থেকে ফেলে হত্যা

কুমিল্লার চান্দিনায় আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণ করায় এক দারোয়ানকে চারতলার ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক প্রেমিক যুগলের বিরুদ্ধে।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন