নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পটুয়াখালী জেলা সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাদল। ৫ আগস্টে ছাত্র-জনতার গন অভ্যুত্থানে হাসিনা সকারের পতনের পর থেকেই রয়েছেন আত্মগোপনে। আত্মগোপনে থাকা অবস্থায় গত বুধবার রাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে ধরেন। ৭ মিনিট ৪৭ সেকেন্ডের লাইভে দলের প্রভাবশালী নেতাদের উদ্দেশে নানা অভিযোগ করেন মেহেদী হাসান।শুক্রবার(২৫ এপ্রিল) বেলা পৌনে একটা পর্যন্ত ওই লাইভ ১১ হাজার বার দেখা হয়েছে। মেহেদী হাসানের এই লাইভকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃস্টি হয়েছে।ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে লাইভে এসে ক্ষোভ প্রকাশ করে মেহেদী হাসান বাদল বলেন, ‘ছাত্রলীগের ছোট ছোট নেতা-কর্মী পালিয়ে বেড়াচ্ছেন, আর আওয়ামী লীগের বড় নেতারা বাসায় ঘুমাচ্ছেন। বড় বড় আওয়ামী লীগ নেতা, যাঁরা শত শত কোটি টাকার মালিক হয়েছেন, তাঁরা শহরে ঘুরছেন, বাড়িতে ঘুমাচ্ছেন। তাঁদের বিরুদ্ধে কোনো মামলা নেই, বাড়িঘরে হামলা-ভাঙচুর নেই। কিন্তু ছাত্রলীগের সাধারণ নেতা-কর্মীদের ওপরই সব চাপ। আমরা ইনকাম তো দূরের কথা, উল্টো দল করার জন্য টাকা খরচ করেছি।’৫ আগস্টের ঘটনার পর থেকে তাদের খোঁজ রাখছে না কেউ। এমন অভিযোগ করে মেহেদী হাসান বলেন,’আমরা হামলা-ভাঙচুরের শিকার হয়েছি। মামলার আসামি হয়েছি। অথচ যারা মূল নেতৃবৃন্দ তাদের কোনো ক্ষতি হয়নি। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ এবং আমার বাড়িতে একাধিকবার হামলা হয়েছে।’ছাত্রলীগ নেতা মেহেদী হাসান অভিযোগ করে বলেন, ‘জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন শহরের বাসায় বা ঢাকার ফ্ল্যাটে নিরাপদে আছেন। যারা তাদের পরিচালনা করেছেন, সেই সব নেতারাও পটুয়াখালী শহরের বাসা ও ঢাকার ফ্ল্যাটে নিরাপদে বসবাস করছেন। আমরা যারা মাঠে ছিলাম তারা হামলার শিকার হয়েছি।  জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ ও আমার বাসায় একাধিকবার হামলা হয়েছে। অথচ জেলা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, শ্রমিক লীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ অনেক নেতার বাড়িতে কোনো ধরনের হামলা-ভাঙচুর হয়নি। মেহেদী হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, ৫ আগস্টের আগে ছাত্রদলের নেতা-কর্মীদের কোনো রকম ক্ষতি করিনি, তাঁদের সঙ্গে সুসম্পর্ক ছিল।’মেহেদীর লাইভে স্থানীয় শ্রমিক লীগ নেতা মিঠু হাওলাদার মন্তব্য করেন, ‘পৃথিবীটা ছোট, এর হিসাব হবে ইনশাআল্লাহ।’ মইনুল ইসলাম মন্তব্য করেন, ‘এক পয়সাও ইনকাম করি নাই, করার সুযোগও পাইনি, তার পরেও বাড়িছাড়া।মেহেদী হাসানের অভিযোগ নিয়ে জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার প্রতিক্রিয়া জানার জন্য হোয়াটসঅ্যাপ নম্বরে কল করা হলেও কেউ সাড়া দেননি।এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন,’চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ
হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (৫ মে) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট Read more

১২ দিনের সংঘাতে ২১ হাজার সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ইরান
১২ দিনের সংঘাতে ২১ হাজার সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ইরান

গত জুন মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতে অন্তত ২১ হাজার ‌‌‘সন্দেহভাজন’ ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল ইরানের নিরাপত্তা বাহিনী। বিভিন্ন গোয়েন্দা Read more

সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, নৌকাসহ আটক ৫
সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, নৌকাসহ আটক ৫

সিরাজগঞ্জের চৌহালী থানা এলাকায় যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে একটি নৌকাসহ ৫জনকে গ্রেফতার করেছে চৌহালী নৌ-পুলিশ। দীর্ঘদিন যাবৎ Read more

সপ্তাহে ৩ দিন অফিস, বাকি দিন ‘উধাও সচিব’
সপ্তাহে ৩ দিন অফিস, বাকি দিন ‘উধাও সচিব’

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের সচিব অজয় কুমারের নিয়মিত অনুপস্থিতি এলাকায় সেবা প্রার্থীদের জন্য বিরাট সমস্যা হিসেবে পরিণত হয়েছে। Read more

চূড়ান্ত হলো যুব বিশ্বকাপের ১৬ দল, বাংলাদেশসহ রয়েছে আরও যারা
চূড়ান্ত হলো যুব বিশ্বকাপের ১৬ দল, বাংলাদেশসহ রয়েছে আরও যারা

প্রতি দুই বছর পরপর আয়োজন করা হয় আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালেও বসতে চলেছে এই বয়সভিত্তিক প্রতিযোগিতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন