বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা থেকে বিরত থাকতে পল্লী বিদ্যুৎ সমিতিতে (পবিস) কর্মরত লাইনক্রুদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)। এই ধরনের কর্মকাণ্ড ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বলা হয়েছে, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিআরইবির পরিচালক হাসিনা বেগম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।এতে আরও বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, পল্লী বিদ্যুৎ সমিতির কতিপয় কর্মকর্তা/কর্মচারী কর্তৃক পবিস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীগণের নিকট হতে চাঁদা উত্তোলন, গণস্বাক্ষর গ্রহণ, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য, বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্য প্রচার করাসহ বিভিন্ন দাপ্তরিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড সংঘটিত হচ্ছে।‘এছাড়া, পবিসে কর্মরত লাইনক্রুগণের মধ্যে কিছুসংখ্যক লাইনক্রু বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের উদ্দেশ্যে ভিডিও ধারণ করে উক্ত ভিডিও বিভিন্ন মাধ্যমে প্রচার করছেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ,’ বলা হয়েছে আদেশে।এ প্রেক্ষাপটে বর্ণিত কর্মকান্ড হতে বিরত থাকার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের বিশেষভাবে অনুরোধ করা হলো। এর ব্যত্যয় হলে উক্ত কর্মকান্ডের সাথে জড়িত কর্মকর্তা/কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে সতর্ক করেছে বিআরইবি।আরও বলা হয়েছে, এসব কর্মকাণ্ড বন্ধের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের দায়িত্ব পবিসের জেষ্ঠ মহাব্যবস্থাপকদের। কোনো মহাব্যবস্থাপক যদি এতে গাফিলতি করেন, সেক্ষেত্রে এ ধরনের কর্মকাণ্ডের দায়ভার তাকেও গ্রহণ করতে হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে কাঁঠালের বিচি বাজারজাতকরণ, স্বাবলম্বী হচ্ছে ব্যবসায়ীরা
গাজীপুরে কাঁঠালের বিচি বাজারজাতকরণ, স্বাবলম্বী হচ্ছে ব্যবসায়ীরা

হলুদ রঙের সুমিষ্ট ও রসালো গ্রীষ্মকালীন ফল কাঁঠাল। এখন চলছে পাকা কাঁঠালের ভরা মৌসুম। বর্ষাকালে সিলভার অথবা মাটির পাত্রে (তাওয়ায়) Read more

যত আসনে একাই লড়বে জামায়াত
যত আসনে একাই লড়বে জামায়াত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইঞ্জিনিয়ারিং Read more

৭১ আমাদের ভিত্তি, মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না
৭১ আমাদের ভিত্তি, মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘একাত্তর হচ্ছে আমাদের ভিত্তি, মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। একাত্তরের চেতনা, নব্বইয়ের Read more

দু’টি পাতায় গাঁথা এক সংগ্রামীর গল্প
দু’টি পাতায় গাঁথা এক সংগ্রামীর গল্প

চায়ের কাপে শুধু ধোঁয়া নয়, জাগে স্বপ্ন- ভেসে ওঠে জীবনের গল্প। অনেকের কাছে চা মানে নিছক এক কাপ পানীয়, কিন্তু Read more

তাপমাত্রা বাড়তে শুরু করেছে সারাদেশে
তাপমাত্রা বাড়তে শুরু করেছে সারাদেশে

টানা বৃষ্টি শেষে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করেছে রাজধানী ঢাকাসহ সারাদেশে। সেই সঙ্গে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে Read more

বরিশালে বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেফতার ২
বরিশালে বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেফতার ২

বরিশালে বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের দায়েরকৃত মামলায় মহানগরের ৮নং ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক মাসুম খানকে আটক করা হয়েছে। একই দিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন