পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে তিশা মনি (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে ১নং ওয়ার্ডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।তিশা মনি ওই এলাকার প্রবাসী পরিক্ষীত চন্দ্র শীলের কন্যা এবং উত্তর বাহের গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।তিশার মা ঝুমুর রানী জানান, আমি পরিবারের সদস্যদের জন্য দুপুরের খাবার রান্না করছিলাম। ঘরের পাশে পুকুরঘাটে আমার দুই মেয়ে পল্লবী রানী ও তিশা মনি গোসল করছিল। হঠাৎ তিশা পানিতে ডুবে যায়। তখন পল্লবী ডাক-চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তিশাকে উদ্ধার করে। তখনও সে জীবিত ছিল। দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান জানান, ঘটনার পর পুলিশ হাসপাতালে গেছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি জেনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পটুয়াখালীতে বিএনপি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ
পটুয়াখালীতে বিএনপি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর বিশ্বাস এলাকায় গণঅধিকার পরিষদ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নুরুল হকের ভাইসহ Read more

কিশোরগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড
কিশোরগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড

কিশোরগঞ্জে মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। বুধবার (১৮ জুন) বিকেলে কিশোরগঞ্জের Read more

ফোনে রিলস বানানোর সময় যমুনায় ডুবে ৬ কিশোরীর মৃত্যু
ফোনে রিলস বানানোর সময় যমুনায় ডুবে ৬ কিশোরীর মৃত্যু

ভারতের আগ্রায় যমুনা নদীতে গোসল করতে নেমে ৬ কিশোরী ডুবে মারা গেছে। ঘটনার সময় তারা সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ফোনে রিলস Read more

জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ঐতিহাসিক শুনানি: ট্রাম্পের নীতিতে সংশয় সুপ্রিম কোর্টে
জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ঐতিহাসিক শুনানি: ট্রাম্পের নীতিতে সংশয় সুপ্রিম কোর্টে

১লা এপ্রিল ২০২৬ যুক্তরাষ্ট্রের U.S. Supreme Court-এ জন্মসূত্রে নাগরিকত্ব (Birthright Citizenship) নিয়ে এক ঐতিহাসিক মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে, যা দেশের Read more

পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

গাইবান্ধার এসএসসি পরীক্ষায় একটি বিষয়ে অকৃতকার্য হয়ে লাবণ্য আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে নিজ ঘরে Read more

রাজধানীতে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজধানীতে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগে ভাড়া বাসা থেকে সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (০২ এপ্রিল) দিবাগত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন