পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর বিশ্বাস এলাকায় গণঅধিকার পরিষদ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নুরুল হকের ভাইসহ দু’পক্ষের ৬-৭ জন আহত হয়েছেন। এ সময় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর করে গণঅধিকার পরিষদের কর্মী-সমর্থকরা।বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যার পর থেকে ধাপে ধাপে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ফের সংঘর্ষের আশঙ্কায় উভয় পক্ষের কর্মী-সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘটিত হচ্ছে। এ ঘটনার জন্য গণঅধিকার পরিষদ ও বিএনপির নেতৃবৃন্দ একে অপরকে দায়ী করেন।ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু নাঈম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকার ব্যবসায়ীদের নিয়ে নুরুল হক নুরের ছোট ভাই আমিনুল ইসলাম নুর চর বিশ্বাস বাজারে মতবিনিময় সভা করছিলেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সেখানে অতর্কিত হামলা চালায় এবং নুরুল হক নুরের ছোট ভাই আমিনুল ইসলাম নুরকে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার ক্ষুব্ধ লোকজন সংঘবদ্ধ হয়ে বিএনপি কার্যালয় ভাঙচুর করে।তিনি আরও বলেন, ‘রাতে প্রোগ্রাম শেষ করে ফেরার পথে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় অবরুদ্ধ করেছে বিএনপি নেতাকর্মীরা।’তিনি অভিযোগ করে বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা অস্ত্র-শস্ত্র নিয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা করার জন্য সংঘবদ্ধ হচ্ছে এবং বিএনপির ক্যাডাররা ত্রাস সৃষ্টি করছে। এতে এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছে।’এদিকে গলাচিপা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান বলেন, ‘চর বিশ্বাসে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সভা করছিলেন। এ সময় ভিপি নুরের ছোট ভাই আমিনুল ইসলামের নেতৃত্বে তারা সেখানে হামলা চালায় এবং বিএনপির নেতাকর্মীদের মারধর করেন। অফিসে চেয়ার ভাঙচুর করেন। এতে তাদের ১০-১২ জন নেতাকর্মী আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুর রহমান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের ৫-৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানকার পরিস্থিতি এখন শান্ত। এদিকে পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী গিয়েছে।এর আগে বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে গলাচিপা পৌর শহরে ভিপি নুরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। গলাচিপা শহরের সাব-রেজিস্ট্রি অফিসসংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি পৌরমঞ্চ চত্বরে গিয়ে শেষ হয়।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে গলাচিপা অফিসার্স ক্লাবে ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় বক্তব্যকালে ভিপি নুর দাবি করেন, ছাত্র অধিকার পরিষদের জন্ম না হলে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান হতো না।এ ছাড়া তিনি স্থানীয় গলাচিপা-বন্যাতলী সড়ক উন্নয়ন প্রকল্প নিয়ে বিএনপির এক ঠিকাদারকে উদ্দেশ্য করে বলেন, ঠিকমতো কাজ না করায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে।গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নিজ এলাকা চর বিশ্বাসে গণঅধিকার পরিষদের নেতাকর্মী সমর্থক ও বিএনপি নেতাকর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং বিএনপি অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে।এছাড়াও বক্তব্যে বিএনপির বিরুদ্ধে নুরুল হক নুর চাঁদাবাজি, দখলদারির অভিযোগ আনেন। এই বক্তব্য মিথ্যাচার দাবি করে বিএনপির নেতাকর্মীরা চর বিশ্বাস ও চর কাজলে বুধবার রাতে গলাচিপা পৌর শহরে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল করে। তার বক্তব্যের জের ধরেই এমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা। বিএনপির নেতাকর্মীরা দাবি করেন, নুরুল হক নূর চর বিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকের বিশ্বাস এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দখলদারি, চাঁদাবাজির মিথ্যাচার ও অপবাদ দিয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ
এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ Read more

মুন্সীগঞ্জের ১০৫ জুলাই যোদ্ধার মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ
মুন্সীগঞ্জের ১০৫ জুলাই যোদ্ধার মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

মুন্সীগঞ্জে জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসক Read more

এনসিএল টি-টোয়েন্টির ফাইনালসহ টিভিতে আজকের খেলা (১২ অক্টোবর)
এনসিএল টি-টোয়েন্টির ফাইনালসহ টিভিতে আজকের খেলা (১২ অক্টোবর)

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ফাইনাল আজ রোববার (১২ অক্টোবর), মুখোমুখি খুলনা ও রংপুর বিভাগ। লাহোরে শুরু হচ্ছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা Read more

ঘরোয়া উপায়ে কমবে কোমর ব্যথা
ঘরোয়া উপায়ে কমবে কোমর ব্যথা

কোমরের ব্যথা কমাতে ঘরোয়া পরিচর্যা, ব্যায়াম ও অভ্যাসে পরিবর্তন অনেকটাই সাহায্য করে। নিচে সহজ কিছু উপায় দেখে নিন-গরম সেঁক: হালকা Read more

শুল্ক প্রত্যাহারে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন
শুল্ক প্রত্যাহারে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন

যুক্তরাষ্ট্র ও চীন প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য একে অপরের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করতে সম্মত হয়েছে। বিশ্বের বৃহত্তম দুই Read more

ইরানে বিস্ফোরণে বিপ্লবী গার্ডের দুই সদস্য নিহত
ইরানে বিস্ফোরণে বিপ্লবী গার্ডের দুই সদস্য নিহত

ইরানের পশ্চিমাঞ্চলে বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দুই সদস্য নিহত হয়েছেন। গত মাসে ইসরায়েলি বাহিনীর ছোড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন