ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক।তিনি বলেন, “সীমান্ত অতিক্রম করে ভারত যদি পাকিস্তানে কোনও আগ্রাসন চালায়, তাহলে এর ‘চূড়ান্ত জবাব’ দেওয়া হবে।”বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আজাদ কাশ্মীরের আইনসভায় দেওয়া এক ভাষণে এ কথা বলেন তিনি।আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী বলেন, “ভারতের সাহস নেই পাকিস্তানের সীমান্ত লঙ্ঘনের। কিন্তু যদি করে, তাহলে শক্ত প্রতিরোধের মুখে পড়বে।”তিনি ভারতের কূটনৈতিক আচরণকে চাণক্য নীতি— অর্থাৎ, ‘কূটনীতির আবরণে ছুরি মারা’ বলেও আখ্যা দেন। আনোয়ারুল হক বলেন, কাশ্মীরের পেহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলা নিয়ে ভারত যে গল্প বলছে, তা ভুয়া। ইতোমধ্যে ধরা পড়ে গেছে।তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “ভারত কোনও তৃতীয় পক্ষকে ব্যবহার করে আজাদ কাশ্মীরকে অস্থির করতে চাইতে পারে।”এ সময় তিনি সতর্ক করে বলেন, “ভারত যদি এমন কোনও দুঃসাহস দেখায়, তাহলে উপযুক্ত জবাব পাবে।”আজাদ কাশ্মীরের এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ভারত এক বছর ধরে ধারাবাহিকভাবে ‘পানি আগ্রাসন’ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, “পূঁছ ও নীলম নদীর প্রবাহ ঘুরিয়ে দেওয়ার মতো কাজ শুরু করেছে ভারত। এগুলো পাকিস্তানের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ।”মোদি সরকারের সন্ত্রাসের চেহারা বিশ্ব চিনে ফেলেছে বলেও মন্তব্য করেন আনোয়ারুল হক। তিনি বলেন, “কানাডা থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত, মোদির ভারত রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসকে বেছে নিয়েছেন। বিশ্ব আজ তা বুঝে ফেলেছে।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিটার পরিবর্তনের সময় বিদ্যুস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু
মিটার পরিবর্তনের সময় বিদ্যুস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

যশোর সদর উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়নের এড়েন্দা গ্রামে বৈদ্যুতিক মিটার পরিবর্তন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাহফুজুর রহমান (২৫) নামে পল্লী বিদ্যুতের Read more

রাজধানীতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা
রাজধানীতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকায় আজ দিনের প্রথমার্ধে আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের Read more

অস্ত্র কেনাবেচায় বিকাশ লেনদেন, র‌্যাবের জালে তিন কারবারি
অস্ত্র কেনাবেচায় বিকাশ লেনদেন, র‌্যাবের জালে তিন কারবারি

পর্যটনকেন্দ্রিক শহর কক্সবাজারের আড়ালে গড়ে উঠছে অস্ত্র কারবারিদের গোপন নেটওয়ার্ক। মাদক, মানবপাচার ও ছিনতাইয়ের পাশাপাশি এখন এ অঞ্চলে সক্রিয় হয়ে Read more

কে হবে ক্লাব ফুটবলের নতুন রাজা?
কে হবে ক্লাব ফুটবলের নতুন রাজা?

পর্দা নামতে যাচ্ছে নতুন আঙ্গিকে প্রথমবারের মতো আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রে জমজমাট এই আয়োজনের ৬২টি ম্যাচ শেষে এখন অপেক্ষা Read more

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার দিনাজপুরে গ্রেপ্তার
গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার দিনাজপুরে গ্রেপ্তার

গাইবান্ধা জেলা সদর  ২ আসনের সাবেক সংসদ সদস্য ও  গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবিরকে দিনাজপুর থেকে Read more

পিন্ডি ভেঙেছি দিল্লির দাসত্বের জন্য নয়: নাহিদ ইসলাম
পিন্ডি ভেঙেছি দিল্লির দাসত্বের জন্য নয়: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'আমরা পিন্ডি ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়।' মওলানা ভাসানী পাকিস্তানের শাসকদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন