পাকিস্তানে যে কোনো সময় হামলা করতে পারে ভারত । এমন সম্ভাবনা ঘিরে ধরেছে পাকিস্তানকে। ফলে হুমকি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী।ভারতীয় সরকারি কর্মকর্তাদের ক্রমবর্ধমান হুমকির ফলে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের এ বিশ্বাস দৃঢ় হচ্ছে। ভারতীয় সামরিক পদক্ষেপ এখন সম্ভব হতে পারে, তাই যেকোনো ভারতীয় আক্রমণ প্রতিহতের জন্য প্রস্তুত বলে জানিয়েছে পাকিস্তানি সামরিক সূত্র।একজন নিরাপত্তা কর্মকর্তা আলজাজিরাকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা উচ্চ স্তরের সতর্কতা বজায় রাখছি। কিন্তু ভারতের মতো আমরা আমাদের প্রস্তুতি নিয়ে কথা বলে কোনো অপ্রয়োজনীয় ‘হাইপ’ তৈরি করতে চাই না।ওই কর্মকর্তাকে প্রকাশ্যে এই বিষয়ে কথা বলার অনুমতি দেওয়া হয়নি। তবুও তিনি আলজাজিরার সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ভারত যদি মনে করে যে কোনো প্রতিশোধমূলক কাজ করলেও তাদের কিছু হবে না, তাহলে তারা ভুল করবে। আমরা উভয়ই পারমাণবিক অস্ত্রধারী দেশ। ভারতীয় আগ্রাসন একটি দায়িত্বজ্ঞানহীন পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। আমাদের উভয়েরই সাবধানতার সাথে কাজ করা উচিত।এ কর্মকর্তা পাকিস্তানের জড়িত থাকার ভারতের অভিযোগের বিষয়ে পাল্টা প্রশ্ন তোলেন। বলেন, আক্রমণটি (কাশ্মীর হামলা) নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) দূরে ঘটেছে। আর কাশ্মীর উপত্যকায় ৫ লাখের বেশি ভারতীয় নিরাপত্তা কর্মীর উপস্থিতি। এর মধ্যে কী করে দিবালোকে এসব ঘটল?এদিকে পাকিস্তানে ‘সন্ত্রাসী হামলার’ পরিকল্পনা করছে ভারত। এমন অভিযোগ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। তিনি ভারতের এ ধরনের বিপজ্জনক পদক্ষেপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন। খবর আল জাজিরার।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জানান, ভারত দেশের বিভিন্ন শহরে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছে। তার কাছে এমন তথ্য আছে।তিনি বলেন, ভারত যদি সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় তাহলে পাকিস্তানও একইভাবে জবাব দেবে এবং তাদের (ভারতকে) চরম মূল্য দিতে বাধ্য করবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বকেয়া না দিলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের হুঁশিয়ারি
বকেয়া না দিলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের হুঁশিয়ারি

বিদ্যুৎ বিল দীর্ঘদিন বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে এমন সতর্কবার্তা দিয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩। বুধবার (২৩ এপ্রিল) রাত Read more

পঞ্চগড়ে হেরোইন-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
পঞ্চগড়ে হেরোইন-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) রাত সাড়ে আটটায় দেবীগঞ্জ করতোয়া সেতুর টোল Read more

ময়মনসিংহে পাইলিং কাজের সময় পাশের পাঁচতলা ভবন হেলে পড়েছে
ময়মনসিংহে পাইলিং কাজের সময় পাশের পাঁচতলা ভবন হেলে পড়েছে

ময়মনসিংহ নগরের গুলকিবাড়ি এলাকায় একটি বহুতল ভবনের পাইলিং কাজ চলাকালে পাশের একটি পাঁচতলা আবাসিক ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে। এতে Read more

সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি গুজব
সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি গুজব

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি গুজব। তিনি সুস্থ আছেন।ভোলা জেলা ছাত্রলীগের Read more

জাহাজ থেকে গ্রেটা থুনবার্গদের নিয়ে যাওয়া হচ্ছে ইসরায়েলে
জাহাজ থেকে গ্রেটা থুনবার্গদের নিয়ে যাওয়া হচ্ছে ইসরায়েলে

যুদ্ধবিধ্বস্ত গাজা উপকূলে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা জাহাজ ইসরায়েলের নৌবাহিনী জব্দ করেছে। আন্তর্জাতিক জলসীমায় অভিযান চালিয়ে জাহাজটি জব্ধ Read more

ভোলায় ৪ শিশুসহ পৃথক ঘটনায় ছয়জনের লাশ উদ্ধার
ভোলায় ৪ শিশুসহ পৃথক ঘটনায় ছয়জনের লাশ উদ্ধার

ভোলায় পৃথক ৫টি দুর্ঘটনায় চার শিশুসহ ছয়জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রতিটি লাশ বিনা ময়নাতদন্তে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন