পাবনার আমিনপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এসএসসি শিক্ষার্থী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৪ এপ্রিল)  বিকেল ৫ টার দিকে কাশিনাথপুরের আমিনপুর আঞ্চলিক মহাসড়কের লালের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নে গোয়ালনগর গ্রামের করিম কারীর ছেলে আসাদ (১৭) ও সাঁথিয়ার বনগ্রাম এলাকার দেলোয়ার হোসেনের ছেলে জুবায়ের (১৮)। তারা দু’জনই এসএসসি পরীক্ষা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে বেড়া উপজেলার কাজিরহাট এলাকায় যাচ্ছিল। কাশীনাথপুর আমিনপুর আঞ্চলিক মহাসড়কের লালের মোড় থেকে ইজিবাইক মহাসড়কে উঠছিল। এমন সময় দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হন। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত জানান, দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোয় এ ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের সদস্যরা পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে ঘটনার বিস্তারিত জানা যাবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়ির দাঁতমারায় অস্ত্রসহ অর্ধডজন মামলার আসামি গ্রেপ্তার
ফটিকছড়ির দাঁতমারায় অস্ত্রসহ অর্ধডজন মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা এলাকায় অস্ত্রসহ আমান হোসেন (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা Read more

বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইলফলক ‘জুলাই সনদ’ : ইইউ
বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইলফলক ‘জুলাই সনদ’ : ইইউ

‘জুলাই সনদ’ স্বাক্ষরকে বাংলাদেশের রাজনৈতিক ঐক্য ও সংস্কারের পথে বড় ধরনের অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল Read more

দেশ গঠনে ভূমিকা রাখার বার্তা সেনাপ্রধানের
দেশ গঠনে ভূমিকা রাখার বার্তা সেনাপ্রধানের

কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২৬ অক্টোবর) নাটোরের কাদিরাবাদ সেনানিবাসস্থ ইঞ্জিনিয়ার সেন্টার Read more

সিরাজগঞ্জে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবীতে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবীতে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জে ফার্টিলাইজার এসোসিয়েশনের বিদ্যমান সার নীতিমালা বহাল রাখা এবং ডিলারদের কমিশন বাড়ানোর দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর Read more

‘নির্বাচনে মিডিয়া এবং প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে’
‘নির্বাচনে মিডিয়া এবং প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে’

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি'র রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে শহরের কুমার সমিত Read more

গজারিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ
গজারিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার শ্রীনগর ঈদগাঁ মাঠে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন