যশোরে যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আপন মাহমুদ মিলন হতদরিদ্রদের  ৫০০ কেজি চাল গায়েব করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি ফাঁস হওয়ার পর থেকে তোলপাড় শুরু হয়েছে। তবে ওই নেতা চাল গায়েবের অভিযোগ মিথ্যা দাবি করেছেন।  নাম প্রকাশ না করার শর্তে যশোরে যুব অধিকার পরিষদের কয়েক জন নেতা জানান, সম্প্রতি আপন মাহমুদ মিলন সাংগঠনিক পরিচয়ে হতদরিদ্রদের জন্য ৫০ টি কার্ড দাবি করেন দলীয় চেয়ারম্যানের কাছে। ওই চাল পাওয়ার পর তিনি দরিদ্রদের মাঝে বিতরণ না করে নিজে গায়েব করে দিয়েছেন। এতে দলের সুনাম ক্ষুন্ন হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় সভাপতিসহ অন্য  নেতৃবৃন্দকে জানানো হবে। কেননা এমন লোকের নেতৃত্বে রাজনীতি করলে ইমেজ নষ্ট হবে। কেন্দ্রীয় নেতারা মিলনের বিরুদ্ধে  দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে প্রয়োজনে আমরা পদত্যাগ করবো। এই বিষয়ে আপন মাহমুদ মিলন জানান, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে হতদরিদ্রদের মাঝে ৫০০ কেজি চাল বিতরণ করা হয়েছে। কোন প্রকার অনিয়ম করা হয়নি। সুনাম ক্ষুন্ন করার জন্য তার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন মুঠোফোনে জানান, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

যশোরে বৃষ্টির মধ্যে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মিশকাত রহমান সুলতান (১২) এক ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বেলা ১১ টার দিকে Read more

কাশিয়ানীতে ছিনতাই হওয়া তেলবাহী ট্রাক উদ্ধার
কাশিয়ানীতে ছিনতাই হওয়া তেলবাহী ট্রাক উদ্ধার

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৬০ ড্রাম ভোজ্যতেলসহ ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার করেছে কাশিয়ানী থানা পুলিশ। মঙ্গলবার (১৩ মে) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া এলাকা Read more

পঞ্চগড়ে ডেভিল হান্ট অভিযানে আ. লীগ নেতা গ্রেপ্তার
পঞ্চগড়ে ডেভিল হান্ট অভিযানে আ. লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দেবীডুবা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনুপম রায়কে গ্রেফতার Read more

মালিকানা দ্বন্দ্বে ইউরোপা লিগ থেকে বাদ ক্রিস্টাল প্যালেস
মালিকানা দ্বন্দ্বে ইউরোপা লিগ থেকে বাদ ক্রিস্টাল প্যালেস

ইউরোপের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফার নিয়ম অনুযায়ী, একই মালিকানার অধীনে থাকা দু’টি ক্লাব ইউরোপের কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে Read more

বিয়ের আশ্বাসে সম্পর্ক, পরে নির্যাতন ও চাকরিচ্যুতির হুমকি
বিয়ের আশ্বাসে সম্পর্ক, পরে নির্যাতন ও চাকরিচ্যুতির হুমকি

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগে কর্মরত এক নারী কর্মীর সঙ্গে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সম্পর্ক স্থাপন, পরে বিয়ে করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন