গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৬০ ড্রাম ভোজ্যতেলসহ ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার করেছে কাশিয়ানী থানা পুলিশ। মঙ্গলবার (১৩ মে) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। তবে ট্রাকে থাকা তেল জব্দ এবং ঘটনার সাথে জড়িত কেউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গত ১১ মে পুষ্টি অয়েল কোম্পানীর ৬০ ড্রাম ভোজ্যতেল নিয়ে নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে ট্রাকটি খুলনায় যাচ্ছিল। রাত ১টার দিকে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বরাশুর রুমি ফিস ফিড মিল এলাকায় পৌঁছালে একটি পিকআপ এসে চাপ দেয়। এ সময় ট্রাক থেকে ৮-১০ জনের একটি ডাকাতদল ট্রাক চালক ও হেলপারকে তাদের পিকআপে উঠিয়ে হাত-পা বেঁধে মারধর করে এবং ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পরে তাদেরকে ফরিদপুরের ভাঙ্গা থানার মালিগ্রাম এলাকায় মহাসড়কের পাশে একটি কলাবাগানের মধ্যে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। ঘটনাটি ট্রাক মালিককে জানান। ট্রাক মালিক ইকবার হোসেন বাদি হয়ে ১২ মে কাশিয়ানী থানায় একটি মামলা করেন। মঙ্গলবার কাশিয়ানী থানা ওসির নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) নুর আলম মিয়া নেতৃত্বে পুলিশের একটি দল মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করে।পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, খুঁয়া যাওয়া তেল উদ্ধার ও জড়িতদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে ট্রমা সেন্টার সংস্কারে অনিয়মের ছড়াছড়ি
চট্টগ্রামে ট্রমা সেন্টার সংস্কারে অনিয়মের ছড়াছড়ি

দক্ষিণ চট্টগ্রামের প্রাণরেখা কক্সবাজার মহাসড়ক। প্রতিদিন হাজারো যানবাহনের চলাচলে এ সড়কে দুর্ঘটনা প্রায় নিত্যদিনের ঘটনা। আর এসব দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক Read more

আওয়ামী ভোটারদের দিকে নজর বিএনপি-জামায়াতের
আওয়ামী ভোটারদের দিকে নজর বিএনপি-জামায়াতের

বাংলাদেশে গণভোট, জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের মধ্যেই সারা দেশে নির্বাচনি প্রস্তুতি শুরু করেছে বিএনপি।বিবিসি বাংলাকে Read more

হাসপাতালে জামায়াত আমির, খোঁজ নিলেন সেনাপ্রধান
হাসপাতালে জামায়াত আমির, খোঁজ নিলেন সেনাপ্রধান

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত Read more

‘মৃত’ ভোটারদের সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী
‘মৃত’ ভোটারদের সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী

দিন দুয়েক আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’-র অভিযোগ করে নির্বাচন কমিশন অভিমুখে মিছিল করেছিলেন বিরোধী নেতা রাহুল গান্ধী। এবার Read more

রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত
রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত

রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১০টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনের উদ্ধারকাজ Read more

জামালপুরে করোনায় আক্রান্ত চিকিৎসক
জামালপুরে করোনায় আক্রান্ত চিকিৎসক

জামালপুরে এক চিকিৎসকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি সম্প্রতি রাজধানী ঢাকা থেকে জামালপুরে এসেছেন। বুধবার (১৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন