শহীদ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণে শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জবি ক্যাম্পাস থেকে মানিক মিয়া এভিনিউয়ের উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে।শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মানিক মিয়া এভিনিউয়ের উদ্দেশ্যে পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।এতে আরও বলা হয়, জানাজায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের আগেই ক্যাম্পাসে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।উল্লেখ্য, জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির জানাজা শনিবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিয়েতে দাওয়াত না দেওয়ায় বরের বাড়িতে হামলা, নববধূর গহনা লুট
বিয়েতে দাওয়াত না দেওয়ায় বরের বাড়িতে হামলা, নববধূর গহনা লুট

বিয়েতে দাওয়াত না দেওয়ার জের ধরে বরগুনার আমতলীর শাখারিয়া গ্রামে বর আবু বকর আকনের বাড়িতে হামলা চালিয়ে নববধূর পরিহিত দুই Read more

রাষ্ট্রীয় শোক: রাজধানীতে আতশবাজি-ফানুস-ডিজে পার্টি নিষিদ্ধ
রাষ্ট্রীয় শোক: রাজধানীতে আতশবাজি-ফানুস-ডিজে পার্টি নিষিদ্ধ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে। এ উপলক্ষে ঢাকায় কয়েকটি নির্দেশনা Read more

আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি
আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আছে এক মাসেরও কম সময়। তবে এর মধ্যেই ভারতে গিয়ে টুর্নামেন্ট খেলতে নিজেদের অস্বস্তিবোধের কথা Read more

পরমাণু অস্ত্রবাহী ১ ডজন যুদ্ধ বিমান কিনছে যুক্তরাজ্য
পরমাণু অস্ত্রবাহী ১ ডজন যুদ্ধ বিমান কিনছে যুক্তরাজ্য

যুক্তরাজ্য পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অন্তত ১২টি এফ-৩৫এ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করেছে, যা ‘এক প্রজন্মে যুক্তরাজ্যের পারমাণবিক অবস্থানের সবচেয়ে বড় Read more

ঢাকা মেডিকেলে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী
ঢাকা মেডিকেলে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিয়েছেন প্রিয়া নামে এক নারী। নবজাতকদের মধ্যে ৩ জন ছেলে ও Read more

গাজীপুরে রহস্য ঘেরা প্রাচীন পাথরকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি
গাজীপুরে রহস্য ঘেরা প্রাচীন পাথরকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর গ্রামে তুরাগ নদীর তীরে অবস্থিত একটি রহস্যময় প্রাচীন পাথরকে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন