চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি সিমেন্ট কারখানায় ট্রাকচাপায় এক প্রকৌশলীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম মোঃ সোলাইমান (৩৩)। নিহত প্রকৌশলী ভাটিয়ারির ইউনিয়নের যমুনা ব্যাংক সংলগ্ন নজির সওদাগর বাড়ির জহুর আহমেদের ছেলে। বুধবার (২৩ এপ্রিল) রাতে কুমিরা ইউনিয়ন এলাকায় অবস্থিত রয়েল সিমেন্ট ও রড তৈরি কারখানা কেএসআরএম ফ্যাক্টরিতে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। রয়েল সিমেন্ট ফ্যাক্টরি ও রড তৈরি কারখানা একই মালিকানাধীন কেএসআরএম পাশাপাশি অবস্থিত।প্রকৌশলী মোঃ সোলাইমান রয়েল সিমেন্টে চাকরি করলেও কেএসআরএম স্টিল ও রয়েল সিমেন্টের মাঝামাঝি স্থানে একটি জেনারেটর যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি মেরামত শেষে প্রকৌশলী পায়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ফ্যাক্টরির ভিতর রড বোঝাইকৃত একটি ট্রাক স্কেল করে আসার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রকৌশলী সোলাইমান ঘটনাস্থলেই মারা যান। এদিকে ঘটনার দিন রাতে নিহতের বড় ভাই মোঃ জাফর আহম্মদ বাদি হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করেন। সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আলমগীর বলেন, রয়েল সিমেন্ট ফ্যাক্টরি ও রড তৈরির কারখানা একই গেটের পাশাপাশি। নিহত ব্যক্তি রয়েল সিমেন্ট ফ্যাক্টরির প্রকৌশলী। তবে দুর্ঘটনা ঘটেছে রড তৈরি কারখানার স্কেলে রড বোঝাই ট্রাকের চাপায়। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জে মানবাধিকার লঙ্ঘিত হয়নি: প্রেস সচিব
গোপালগঞ্জে মানবাধিকার লঙ্ঘিত হয়নি: প্রেস সচিব

গোপালগঞ্জে সাম্প্রতিক ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।শনিবার (১৯ জুলাই) কুমিল্লা Read more

এক ঘরে শিশুর গলাকাটা মরদেহ, আরেক ঘরে ঝুলছিল অন্তঃসত্ত্বা মা
এক ঘরে শিশুর গলাকাটা মরদেহ, আরেক ঘরে ঝুলছিল অন্তঃসত্ত্বা মা

ফরিদপুরের সদরপুর উপজেলায় ঘটেছে হৃদয়বিদারক এক ঘটনা। নিজ ঘর থেকে পাঁচ বছর বয়সী শিশুর গলাকাটা মরদেহ এবং পাশের ঘর থেকে Read more

চেলসির নতুন কোচ লিয়াম রোজনিয়র
চেলসির নতুন কোচ লিয়াম রোজনিয়র

এক মৌসুম না পেরোতেই কোচ এনজো মারেসকারকে বরখাস্ত করেছিল ইংলিশ ক্লাব চেলসি। এরপর থেকেই স্টামফোর্ড ব্রিজের দলটিতে নতুন করে কে Read more

সালথা-নগরকান্দা সড়কের ভাঙা অংশ মেরামত করলো জামায়াতে ইসলামী
সালথা-নগরকান্দা সড়কের ভাঙা অংশ মেরামত করলো জামায়াতে ইসলামী

ফরিদপুরের সালথায় স্থানীয় জনগণের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সালথা-নগরকান্দা মেইন সড়কের ভাঙা অংশ মেরামত করেছে জামায়াতে ইসলামী মনোনীত ফরিদপুর-২ আসনের Read more

নিউজিল্যান্ডের বিপক্ষে ‌‘এ’ দলে শরিফুল-মুস্তাফিজ-এনামুল
নিউজিল্যান্ডের বিপক্ষে ‌‘এ’ দলে শরিফুল-মুস্তাফিজ-এনামুল

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই ওয়ানডের Read more

রাতের আঁধারে ‘উষ্ণতা’ নিয়ে এতিমদের দুয়ারে পুঠিয়ার ইউএনও
রাতের আঁধারে ‘উষ্ণতা’ নিয়ে এতিমদের দুয়ারে পুঠিয়ার ইউএনও

তিব্র শীতের রাতে উষ্ণতার কম্বল নিয়ে এতিম ও অসহায় শিশুদের দুয়ারে ছুটছেন রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন