তিব্র শীতের রাতে উষ্ণতার কম্বল নিয়ে এতিম ও অসহায় শিশুদের দুয়ারে ছুটছেন রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান।সোমবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার বালিয়াঘাটি মরহুম হাজী আমজাদ মাদ্রাসা ও বানেশ্বর খুঁটিপাড়া হাফেজিয়া মাদ্রাসায় থাকা শিশু শিক্ষার্থীদের মাঝে ইউএনও নিজ হাতে কম্বল তুলে দেন এবং এতিম অসহায় শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের পড়ালেখা ও স্বাস্থ্যের খোঁজ নেন।শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এভাবে প্রতি রাতে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ছিন্নমূল, প্রকৃত অসহায় ও দরিদ্র শ্রমজীবী মানুষদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন ইউএনও লিয়াকত সালমান।এর আগে গত কয়েক দিনে তিনি উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রামে থাকা বাসিন্দাদের মাঝেও কম্বল বিতরণ করেন।সোমবার রাতে কম্বল বিতরণের সময় তার সঙ্গে ছিলেন- উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুবা আক্তার, বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বানেশ্বর প্রেসক্লাবের সভাপতি জামাল দ্বীন সুমন ও সাধারণ সম্পাদক মোহম্মদ আলী প্রমুখ।এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, ‘রাতের আঁধারে কম্বল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে যার প্রয়োজন তাকে দেওয়া সম্ভব। এতিম ও অসহায় ছিন্নমূল মানুষজন অনেক সময় কম্বলের অভাবে শীতে কষ্ট করেন। তাই তাদেরকে একটু উষ্ণতা দিতে সরকারের পক্ষ থেকে বাড়িতে বা প্রতিষ্ঠানে গিয়ে শীতবস্ত্র দেওয়া হচ্ছে। রাত বা দিন বলে নয়, মানুষের সেবা করাই আমাদের কাজ।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারে পরীক্ষায় ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করেনি। অর্থাৎ, এসব প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে। Read more

ইউক্রেন-রাশিয়ার বন্দি বিনিময় শুরু
ইউক্রেন-রাশিয়ার বন্দি বিনিময় শুরু

ইউক্রেন ও রাশিয়া সোমবার (৯ জুন) যুদ্ধবন্দিদের বিনিময় করেছে, যা আগামী কয়েক দিন ধরে চলবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। Read more

‘নো এন্ট্রি’ পণ্য বারবার আটক, বেনাপোলে ভুয়া মেনিফেস্ট চক্র সক্রিয়
‘নো এন্ট্রি’ পণ্য বারবার আটক, বেনাপোলে ভুয়া মেনিফেস্ট চক্র সক্রিয়

দেশের সর্ববৃহৎ বেনাপোল বন্দরে ‘নো এন্ট্রি ও ঘোষনা বহির্ভূত’ ভুয়া মেনিফেস্টের মালামাল আমদানি বন্ধ হচ্ছে না। বারবার কোটি কোটি টাকার Read more

শ্রীপুরে ৯ বছর বয়সী শিশুকে বলাৎকারের পর হত্যা, গ্রেপ্তার ১
শ্রীপুরে ৯ বছর বয়সী শিশুকে বলাৎকারের পর হত্যা, গ্রেপ্তার ১

গাজীপুরের শ্রীপুরে এক মর্মস্পর্শী ও নৃশংস ঘটনায় ৯ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ Read more

অস্কার মঞ্চে স্লোগান ‘ফ্রি প্যালেস্টাইন’
অস্কার মঞ্চে স্লোগান ‘ফ্রি প্যালেস্টাইন’

অস্কারজয়ী স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেমে অনেক দিন ধরেই ফিলিস্তিনে চলমান ইসরায়েলের আগ্রাসন নিয়ে সোচ্চার। এবার অস্কারের মঞ্চে দাঁড়িয়ে যুদ্ধবিরোধী বক্তব্য Read more

সৌদি আরবে একবছরে রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর
সৌদি আরবে একবছরে রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের ইতিহাসে একবছরে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। ২০২৫ সালে মোট ৩৫৬ জন বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি। এই সংখ্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন