আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুরে কাতার বিশ্ববিদ্যালয়ের বি২৩৯ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।ড. ইউনূস বলেন, ‘আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী। এ সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে। এক সময় যা আমাদের বিনাশ করবে।’‘তিন শূন্যের একটি বিশ্ব নির্মাণ: শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব’ শীর্ষক অধিবেশনের আয়োজন করে কাতার বিশ্ববিদ্যালয়। এতে ‘থ্রি জিরো’ তত্ত্বের ওপর বক্তব্য দেন প্রধান উপদেষ্টা।বক্তব্য দেওয়া শেষে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।এতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত থাকবেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে মিথ্যা মামলায় গ্রেপ্তারের অভিযোগ তুলে এলাকাবাসীর বিক্ষোভ
রাজধানীতে মিথ্যা মামলায় গ্রেপ্তারের অভিযোগ তুলে এলাকাবাসীর বিক্ষোভ

রাজধানীর মিরপুরের দারুসসালামে মিথ্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ তুলে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে।বুধবার (৩০ এপ্রিল) দুপুরে দারুসসালাম Read more

গাজায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৮,২৩৪
গাজায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৮,২৩৪

ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা উপত্যকায় মৃত্যুর সংখ্যা বেড়ে কমপক্ষে ৬৮ হাজার ২৩৪ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন আরো অন্তত ১ Read more

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন
৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) স্থানীয় সময় গভীর রাতে হয়েছে এ ভূমিকম্প।যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ Read more

দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে: আলী রীয়াজ
দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ তৈরি হবে: আলী রীয়াজ

জুলাই সনদ দ্রুত সময়ের মধ্যে তৈরি হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।  রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে Read more

শুল্ক প্রত্যাহারে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন
শুল্ক প্রত্যাহারে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন

যুক্তরাষ্ট্র ও চীন প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য একে অপরের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করতে সম্মত হয়েছে। বিশ্বের বৃহত্তম দুই Read more

চকরিয়ায় ব্যস্ততম সড়কে খানাখন্দ, ভোগান্তিতে জনজীবন
চকরিয়ায় ব্যস্ততম সড়কে খানাখন্দ, ভোগান্তিতে জনজীবন

কক্সবাজারের চকরিয়া পৌরসভার প্রধান ব্যস্ততম সড়ক খানাখন্দে ভরপুর, জনদুর্ভোগের শেষ নেই। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন